শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

নানা আয়োজনে ডিআইইউসাসের ফ্যামিলি ডে উদযাপন

ডিআইইউ প্রতিবেদক :  নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে -২০২৫ ৷  শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ঢাকার কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে ডিআইইউসাস সাংবাদিক সমিতির সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতে এই ফ্যামিলি ডে উদযাপন করা হয়৷ বর্ণাঢ্য এ আয়োজনে সাতার, মোরগ লড়াই, গান, কবিতা সহ নানা প্রতিযোগীতার আয়োজন করা হয়৷ এসব আয়োজনে […]

প্রতিনিধি ডেস্ক

২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮

ডিআইইউ প্রতিবেদক : 

নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে -২০২৫ ৷ 

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ঢাকার কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে ডিআইইউসাস সাংবাদিক সমিতির সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতে এই ফ্যামিলি ডে উদযাপন করা হয়৷

বর্ণাঢ্য এ আয়োজনে সাতার, মোরগ লড়াই, গান, কবিতা সহ নানা প্রতিযোগীতার আয়োজন করা হয়৷ এসব আয়োজনে দুটি ভিন্ন ক্যাটাগরির সাতারে প্রথম স্থান অধিকার করেন কায়েস শেখ এবং সাবেক কোষাধ্যক্ষ জনাব ফয়সাল আহমেদ, একইসাথে মোরগ লড়াইতেও প্রথম স্থান অধিকার করেন জনাব ফয়সাল আহমেদ, ডুব ও পানি ছোড়াছুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যথাক্রমে বায়জিদ হোসাইন এবং নুর ইসলাম। গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোঃ ফয়সাল আহমেদ, কবিতা প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করে যথাক্রমে কালাম মাহমুদ, আল শাহরিয়ার সুইট ও মোঃ ফয়সাল আহমেদ৷

পরবর্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিআইইউসাস এর সভাপতি কালাম মুহাম্মদ ও সাবেক সভাপতি মুছা মল্লিকসহ সমিতির সিনিয়র সদস্যবৃন্দরা। ভাষার মাস, বই মেলা ও ২১শে ফেব্রুয়ারী হওয়ায় বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয় । 

অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়ালি যোগ দেন সমিতির উপদেষ্টা মুরাদ হুসাইন৷ এছাড়া সরাসরি যোগ দেন উপদেষ্টা রাজিউর রহমানসহ সমিতির সাবেক সদস্য এবং উপদেষ্টাবৃন্দ ৷ 

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৮

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭