ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন।
এবার আলোচিত এ সাংবাদিকের নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ময়ূখ রঞ্জন তার ওই ফেসবুক পোস্টে সারজিসের বিয়ের খবরে শুভেচ্ছা জানান।
তিনি ক্যাপশনে লিখেন, ‘থাকবে না Md Sarjis Alam আর আইবুড়ো থাকবে না। লড়াই চলতে থাকবে তবে আজ যুদ্ধবিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক, সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে। ভালোবাসা ময়ূখ রঞ্জন ঘোষ।