নজরুল ইসলাম-লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
সা’দপন্থী তাবলীগ জামাতের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবীতে ভোলার লালমোহনে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহষ্পতিবার (১৯ ডিসেম্বর)
যোহর নামাজের পর উপজেলার পৌর: শহরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার
বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
টঙ্গী ইজতেমার ময়দানে হামলাকারী সা’দপন্থী সন্ত্রাসী খুনিদের ফাঁিস, কাকরাইল মারকাজ ও ইজতেমা ময়দানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা, খুনি সন্ত্রাসী সা’দ বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশে
নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।
স্মারকলিপি প্রদান করেন ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষে আলহাজ্ব মাওলানা মোঃ আবদুল আউয়াল, সভাপতি, হেফাজতে ইসলাম, লালমোহন উপজেলা শাখা এবং মাওলানা মোঃ আবুল কাশেম, সভাপতি,
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লালমোহন উপজেলা শাখা।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লালমোহন উপজেলা শাখার সাধারন সম্পাদক মুফতী আলী আজগর, ইসলামী আন্দোলন লালমোহন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য ওলামা মাশায়েখ এবং স্থানীয় মুসল্লিরা।