বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

‘গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম’

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে আবু আলম নামে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত আবু আলম বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত। তিনি কাশিয়ানীতে টহল দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি কাশিয়ানী […]

‘গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ১৬:১৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে আবু আলম নামে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত আবু আলম বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত। তিনি কাশিয়ানীতে টহল দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলের সামনে পড়ে হামলার শিকার হন পুলিশ পরিদর্শক আবু আলম।

এদিকে কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, এক আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

এ ছাড়া জেলা শহরের চৌরঙ্গীতে দীর্ঘ আড়াই বছর পর মাইক টানিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়েছে। সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলও হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে জেলা কারাগার, আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সকালে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জি এম সরফরাজ।

রাজধানী

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় তা কমিয়ে প্রায় এক হাজারে আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, […]

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় তা কমিয়ে প্রায় এক হাজারে আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং এর থেকে পরিত্রাণের পথ খুঁজতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, মানুষের আহ্বানে সাড়া দেওয়ার একটি দায়িত্ব তাদের রয়েছে। সেই জায়গা থেকেই আগামী ৫ সেপ্টেম্বর লং মার্চ কর্মসূচি পালন করা হবে। সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে কর্মসূচি শুরু হবে।

লং মার্চের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রথমেই পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়েছিল এবং আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গাড়িবহর সড়কের একটি লাইন ব্যবহার করবে। অন্য লাইনগুলোতে লং মার্চের কোনো গাড়ি থাকবে না।

তিনি আরও বলেন, কর্মসূচি ঘিরে বেশ কিছু পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ এমনিতেই অস্বস্তিতে রয়েছে। দাবি আদায়ের কর্মসূচির কারণে যেন নতুন করে মানুষের ভোগান্তি না হয় এবং কোনো অ্যাম্বুলেন্স যাতে আটকে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

গাড়িবহরের আকার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের লক্ষ্য ছিল পাঁচ-ছয় হাজার গাড়ি যাবে। সেটাও আমরা সংকুচিত করে প্রায় এক হাজার গাড়িতে নিয়ে এসেছি।”

লং মার্চের সূচি তুলে ধরে তিনি জানান, সকাল ৭টায় শাপলা চত্বরে নেতাকর্মীরা জড়ো হবেন। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সেখানে উদ্বোধনী কর্মসূচি ও শীর্ষ নেতাদের বক্তব্য থাকবে। এরপর সিরিয়াল অনুযায়ী গাড়িগুলো চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে।

ঢাকা ছাড়ার পর প্রথম পথসভা হবে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে। সকাল ৯টার দিকে সেখানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এরপর দুপুর ১২টার দিকে কুমিল্লায় কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণকারীদের দুপুরের খাবারের ব্যবস্থাও থাকবে।

পরবর্তী গন্তব্য ফেনীর মহিপাল। সম্ভাব্য সময় দুপুর ৩টা। সেখানে এনসিপির পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর গাড়িবহর মিরসরাইয়ে পৌঁছাবে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করা হবে। রাত ৯টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। সেখানে বড় ধরনের জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, লং মার্চের পথে সাধারণ মানুষের কথা শুনতে চান তারা। স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা জেনে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হবে।

সরকারের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার বিভিন্ন কর্মসূচিতে প্লেন ও হেলিকপ্টার ভাড়া করে লোকজন নিয়ে হল ভর্তি করে। অন্যদিকে তারা জনগণের প্রয়োজনেই মানুষের কাছে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানী

সাংবাদিক পরিচয় দেওয়া ফারাবী দৈনিক সকালের কেউ নন

দৈনিক সকালের সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠা জি এম আকরাম ওরফে ফারাবীর সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো ধরনের পেশাগত বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। চাকরিবিধি ও পেশাগত শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে গত ২৫ মে ২০২৬ তারিখে তাকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক সকাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, […]

সাংবাদিক পরিচয় দেওয়া ফারাবী দৈনিক সকালের কেউ নন

জি এম আকরাম ওরফে ফারাবী | ফেসবুক থেকে নেওয়া

নিউজ ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ১৯:১৯

দৈনিক সকালের সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠা জি এম আকরাম ওরফে ফারাবীর সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো ধরনের পেশাগত বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। চাকরিবিধি ও পেশাগত শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে গত ২৫ মে ২০২৬ তারিখে তাকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক সকাল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, আকরাম ওরফে ফারাবী দৈনিক সকালের মোজো রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করতেন। দায়িত্ব পালনকালে চাকরিবিধি ও পেশাগত শৃঙ্খলা লঙ্ঘনের কারণে ২৫ মে ২০২৬ইং তারিখে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিন থেকেই প্রতিষ্ঠানের সঙ্গে তার সব ধরনের পেশাগত সম্পর্ক বাতিল করা হয়েছে।

সম্প্রতি কর্তৃপক্ষের নজরে এসেছে, চাকরিচ্যুত হওয়ার পরও ফারাবী দৈনিক সকালের সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন এবং অর্থ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে দৈনিক সকাল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে,
আকরাম ওরফে ফারাবী বর্তমানে দৈনিক সকালের কোনো পদে কর্মরত নন। প্রতিষ্ঠানের নাম, পরিচয়পত্র কিংবা অন্য কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় ব্যবহার করে প্রতিনিধিত্ব করার কোনো অনুমতিও তার নেই।

কর্তৃপক্ষ আরও জানায়, দৈনিক সকাল অর্থের বিনিময়ে কোনো সংবাদ প্রকাশ, প্রচার কিংবা সংবাদ প্রকাশ বন্ধ রাখে না। পেশাগত সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রেখেই প্রতিষ্ঠানটির সব সংবাদ কার্যক্রম পরিচালিত হয়।

এ অবস্থায় জি এম আকরাম ওরফে ফারাবী দৈনিক সকালের পরিচয় ব্যবহার করে কারও সঙ্গে যোগাযোগ করলে বা অর্থ দাবি করলে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হচ্ছে।

চাকরিচ্যুত হওয়ার পর তার ব্যক্তিগত কর্মকাণ্ড, আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের প্রতিশ্রুতির সঙ্গে দৈনিক সকালের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রতিষ্ঠানের নাম ও পরিচয় অননুমোদিতভাবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে দৈনিক সকালের পরিচয় ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে বা কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট তথ্যপ্রমাণসহ সরাসরি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

রাজধানী

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের বাকবিতণ্ডা,লেডি বাইকার সুমাইয়া ও তার স্বামীর সশ্রম কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উল্টো পথে মোটরসাইকেল চালানো এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণের ঘটনায় নারীসহ দুইজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান। ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি অংশে তারা উল্টো পথে মোটরসাইকেল নিয়ে আসছিলেন। দায়িত্বে […]

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের বাকবিতণ্ডা,লেডি বাইকার সুমাইয়া ও তার স্বামীর সশ্রম কারাদণ্ড

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫১

রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উল্টো পথে মোটরসাইকেল চালানো এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণের ঘটনায় নারীসহ দুইজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান।

ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি অংশে তারা উল্টো পথে মোটরসাইকেল নিয়ে আসছিলেন। দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট তাদের থামিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নারী আরোহীকে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। পরে সরকারি কাজে বাধা, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে দুজনকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিএমপি জানিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘন ও দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।