রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধি:
বর্ণাঢ্য র্যালি, কৃতি শিক্ষার্থী ও গুণী সাংবাদিকদের সংবর্ধনা
বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা, কেক কাটা এবং কৃতি শিক্ষার্থী ও গুণী সাংবাদিকদের সংবর্ধনার মধ্য দিয়ে ঐতিহাসিক মহাস্থান প্রেসক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে বেলা ১১টায় মহাস্থান প্রেসক্লাব মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি মহাস্থান মহাসড়কসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রেসক্লাবের গৌরবোজ্জ্বল ২৮ বছরের পথচলার স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠালগ্ন
থেকেই মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান হিরু।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন গুণী সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁরা হলেন—বাংলাভিশন টেলিভিশনের বগুড়া ব্যুরো চিফ আব্দুর রহিম বগুড়া,
দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চিফ মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল এবং মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার।
একই অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছয়জন মেধাবী শিক্ষার্থীকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রিপন মিয়া, মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখারুর ইসলাম রানা,শিবগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম প্রমুখ