শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সুন্দরবনের দুয়ার খুলেছে, খুলেনি কয়রার জেলেদের ভাগ্য

‎সাইফুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি: ‎তিন মাস অপেক্ষার পর সুন্দরবনের দুয়ার খুলেছে। দীর্ঘদিন পর মাছ ও কাঁকড়া ধরে সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন খুলনার কয়রা উপজেলার বনজীবীরা। কিন্তু সেই স্বপ্নে এখনো বাধা হয়ে আছে বৈরী আবহাওয়া, নদীর মরা কাটাল, হাতে টাকার সংকট এবং সুন্দরবনে দস্যুদের চাঁদার আতঙ্কের অভিযোগ। ‎ফলে সরকারি অনুমতি নেওয়ার পরও অনেক জেলে […]

সুন্দরবনের দুয়ার খুলেছে, খুলেনি কয়রার জেলেদের ভাগ্য

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১০ অক্টোবর ২০২৬, ১৯:২১

‎সাইফুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:

‎তিন মাস অপেক্ষার পর সুন্দরবনের দুয়ার খুলেছে। দীর্ঘদিন পর মাছ ও কাঁকড়া ধরে সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন খুলনার কয়রা উপজেলার বনজীবীরা। কিন্তু সেই স্বপ্নে এখনো বাধা হয়ে আছে বৈরী আবহাওয়া, নদীর মরা কাটাল, হাতে টাকার সংকট এবং সুন্দরবনে দস্যুদের চাঁদার আতঙ্কের অভিযোগ।

‎ফলে সরকারি অনুমতি নেওয়ার পরও অনেক জেলে সুন্দরবনে যেতে পারছেন না। কেউ কেউ আবার অনুমতি নেওয়ার ঝুঁকিই নেননি। এতে নিষেধাজ্ঞার তিন মাসের পরও আয়-রোজগারহীন অবস্থায় দিন কাটছে উপকূলের অনেক পরিবারের।

‎কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা এলাকার জেলে আলামিন শেখ বলেন, ‘অপেক্ষায় ছিলাম কবে সুন্দরবনে যাওয়ার নিষেধাজ্ঞা শেষ হবে। তিন মাস পর অনুমতি পেলাম। কিন্তু কয়েকদিনের বৃষ্টি, মরা কাটাল আর চাঁদার টাকা ম্যানেজ করতে না পারায় যেতে পারিনি। ভেবেছিলাম পরিবারের মুখে হাসি ফোটাব, কিন্তু সেটা আর হলো না।’

‎বন বিভাগের নিয়ম অনুযায়ী, প্রজনন মৌসুমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রতিবছর নির্দিষ্ট সময় বনে প্রবেশ বন্ধ থাকে। চলতি বছরও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ছিল। ১ সেপ্টেম্বর থেকে জেলে ও পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয় বনের দুয়ার।

সুন্দরবনের ওপর নির্ভরশীল কয়রার অধিকাংশ জেলে পরিবারের কাছে নিষেধাজ্ঞার তিন মাস ছিল কঠিন সময়। মাছ-কাঁকড়া ধরতে না পারায় অনেকেই ধারদেনা করে সংসার চালিয়েছেন। এখন বনে যেতে পারলে সেই ঋণ শোধের আশা তাঁদের।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনসংলগ্ন নদীতে মাছ ধরছিলেন আমজেদ গাজী। তিনি বলেন, ‘তিন মাস বনে ঢুকতে পারিনি। খুব কষ্টে দিন গেছে। এখন মাছ ধরতে না পারলে সংসার চলবে না। মরা কাটালের কারণে বনে যেতে পারিনি। সামনে গোনের জোয়ারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

দক্ষিণ বেদকাশির জেলে আব্দুল মজিদ ঢালি বলেন, ‘তিন মাস কোনো আয় ছিল না। দোকানদারের কাছে ধার হয়েছে। এবার মাছ-কাঁকড়া ধরে সেই ধার শোধ করতে চাই। অনুমতি নিয়েছি, কিন্তু বনে যাওয়ার খরচ জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে।’

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নাছির উদ্দিন জানান, তাঁদের স্টেশনে ৮৮৪টি নৌযানের বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) রয়েছে। নির্দিষ্ট সময় পর্যন্ত ৩৪২ জন জেলে বনে প্রবেশের অনুমতি নিয়েছেন।

তিনি বলেন, কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং নদীতে মরা কাটাল চলছে। এ কারণে অনেকে অনুমতি নেননি। আবার যারা অনুমতি নিয়েছেন, তাঁদের অনেকে সামনে গোনের জোয়ারে বনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জে নিবন্ধিত বিএলসি রয়েছে ২ হাজার ৭১৭টি। অন্যদিকে সাতক্ষীরা রেঞ্জে রয়েছে ২ হাজার ৯০০টি। প্রতি নৌযানে সাধারণত দুই থেকে তিনজন জেলে থাকেন। ধাপে ধাপে এসব জেলে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে প্রবেশ করেন।

জেলেদের একটি অংশের অভিযোগ, সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়ার ক্ষেত্রে সরকারি নিয়মের খরচের পাশাপাশি দস্যুদের চাঁদার বিষয়টি তাঁদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন আয় না থাকায় অতিরিক্ত এই অর্থের জোগান দেওয়া অনেকের পক্ষেই কঠিন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে অভিযোগ করেন, সুন্দরবনে প্রবেশের অনুমতি নেওয়ার ক্ষেত্রেও সরকারি রাজস্বের বাইরে বাড়তি অর্থ নেওয়ার ঘটনা রয়েছে। নিষেধাজ্ঞার সময়ও অসাধু ব্যক্তিদের সহযোগিতায় কেউ কেউ গোপনে বনে ঢুকে বিষ দিয়ে মাছ ধরেছেন বলে তাঁদের অভিযোগ।

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও এ বিষয়ে গুরুত্বপূর্ণ।

জেলেদের অভিযোগ, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় সারা বছর মাছ ধরা নিষিদ্ধ হলেও কোথাও কোথাও অবৈধভাবে মাছ ধরার ঘটনা ঘটে। বিষ প্রয়োগ করে মাছ ধরার কারণে বনের নদী-খালে মাছ ও কাঁকড়ার পরিমাণ কমে যাচ্ছে বলেও তাঁদের আশঙ্কা।

একদিকে সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার জন্য জেলেদের মধ্যে যখন অনিশ্চয়তা, অন্যদিকে পর্যটনকেন্দ্রগুলোতে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য।

তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। ট্যুর অপারেটরদের নৌযানগুলোও আবার ব্যস্ত হয়ে উঠছে। আবহাওয়া অনুকূলে থাকলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সুন্দরবন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (টিওএএস) সূত্রে জানা গেছে, সংগঠনটির অধীনে ৭৫টি নৌযান রয়েছে। সংগঠনটির সভাপতি মো. মঈনুল ইসলাম জোয়ার্দ্দার জানান, সুন্দরবন খোলার পর খুলনা থেকে ১০টি লঞ্চে প্রায় ৩১০ জন পর্যটক বনে গেছেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, নিষেধাজ্ঞার সময় সুন্দরবনে নিয়মিত নজরদারি চালানো হয়েছে। এতে বনের প্রাণ-প্রকৃতি ও মাছের প্রজনন স্বাভাবিকভাবে চলার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, পর্যটকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বনজীবী ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যাম্প ও স্টেশনগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

‎বনদস্যুদের বিষয়ে তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোস্ট গার্ড ও বন বিভাগের সমন্বয়ে সুন্দরবনে নিয়মিত নজরদারি চলছে।

তবে সুন্দরবনের দুয়ার খোলার পর জেলেদের প্রত্যাশা ছিল দ্রুত বনে গিয়ে মাছ-কাঁকড়া ধরে দীর্ঘ তিন মাসের ক্ষতি পুষিয়ে নেওয়া। বাস্তবে বৈরী আবহাওয়া, নদীর প্রতিকূলতা, অর্থসংকট ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সেই প্রত্যাশাকে এখনো অনিশ্চয়তার মধ্যে রেখেছে। সুন্দরবন খুললেও তাই উপকূলের বহু জেলের কাছে জীবিকার পথটি এখনো পুরোপুরি খোলেনি।

‎সুন্দরবনে সম্প্রতি নতুন করে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জেলে, বাউয়ালি ও মৌয়ালসহ সামগ্রিক বনজীবী সম্প্রদায়ের মধ্যে তীব্র নিরাপত্তা সংকট ও চরম আতঙ্ক তৈরি হয়েছে। বিগত কয়েক বছরে সুন্দরবনকে ‘দস্যুমুক্ত’ ঘোষণা করা হলেও সাম্প্রতিক সময়ে বিশেষ করে ২০২৬ সালের সেপ্টেম্বর

মাসে বনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে একাধিক সশস্ত্র দস্যুবাহিনীর আনাগোনা এবং জেলেদের অপহরণের ঘটনা নতুন করে উপকূলীয় অঞ্চলে উদ্বেগ বাড়িয়েছে। চার বাহিনীর ৫২ জন আত্মসমর্পন করলেও থেমে নেই দস্যুবৃত্তি। সর্বশেষ ২১ জন জেলেকে অপহরণ করেছে দস্যুরা। বনমন্ত্রীর আহ্বানে কোনভাবে সাড়া দিচ্ছে না দস্যু দলগুলো।

‎খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটের সুন্দরবন উপকূলবর্তী প্রায় ১০ লাখেরও বেশি মানুষের বসবাস। এলাকায় তেমন কর্মক্ষেত্রও না থাকায় অধিকাংশ মানুষ জীবিকার তাগিদে সুন্দরবনের ওপর নির্ভরশীল। মাছ-কাঁকড়া, মধু আহরণ, গোলপাতা আহরণসহ নানা ধ২০২৩-২০২৪ সালের পর থেকে বিভিন্ন সময়ে ছোট-বড় দস্যু দলের পুনর্বিন্যাস ঘটেছে।

বিশেষ করে সম্প্রতি (২৫ ও ২৬ সেপ্টেম্বর) পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া, কটকা ও নারিকেলবাড়িয়া এলাকা থেকে মজনু ও শরীফ বাহিনীসহ বিভিন্ন অজ্ঞাত দস্যুদল দুই দিনে অন্তত ২১ জন জেলেকে অপহরণ করেছে। দস্যুরা জেলেদের জিম্মি করে নৌকা, মোবাইল ফোন ও রসদ লুটে নিচ্ছে এবং মুক্তিপণের দাবি জানাচ্ছে। মধু ও গোলপাতা সংগ্রহের মৌসুমে মৌয়াল ও বাউয়ালিদের কাছ থেকে ট্রলার প্রতি বড় অঙ্কের চাঁদা বা ‘টোকেন মানি’ দাবি করা হচ্ছে।

চাঁদা দিতে অস্বীকার করলে মারধর, বনের গভীরে আটকে রাখা কিংবা প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে, যার ফলে অনেকেই জীবিকার তাগিদে বনে প্রবেশ করতে ভয় পাচ্ছেন। ক্রমাগত চাঁদাবাজি এবং অপহরণের ভয়ে অনেক দরিদ্র বনজীবী তাদের পৈতৃক পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন, যা উপকূলীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

‎সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, সম্প্রতি বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বহরে হামলা চালায় বনদস্যু মজনু বাহিনী সদস্যরা।

এ সময়ে তারা একটি ফিশিং ট্রলারসহ ১৫টি নৌকা থেকে একজন করে সর্বমোট ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে আপহরণ করে। অপহৃত জেলেদের মধ্যে ১০ জেলের নাম জানা গেছে। তারা হলেন, আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদাউস (২৮), ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজ (৩৫), আলাআমিন (২৮), হানিফ (৩৮), মারুফ (৪৯)। এসব জেলেদের বাড়ি খুলনা, বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকায়। এ সকল জেলেরা বনবিভাগের অনুমতি নিয়ে চিরপাটা, পোকাজাল ও বড়শি দিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিল।

‎স্থানীয়দের অভিযোগ, এসব এলাকায় প্রশাসনের নজরদারি কমে যাওয়ার কারণেই সেখানে অপরাধ প্রবণতা বেড়েছে। আসাবুর বাহিনী, শরীফ বাহিনী, আবদুল্লাহ বাহিনী, মঞ্জুর বাহিনী এবং আলিফ ওরফে দয়াল বাহিনী, সাগর বাহিনী-আলম ওরফে পাটওয়ারী বাহিনী পশ্চিম সুন্দরবন, খুলনার কয়রা ও দাকোপ উপজেলা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলাজুড়ে সক্রিয় হয়ে উঠেছে। গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া কিছু বন্দিও এই অপরাধে জড়িয়ে পড়েছেন।

‎স্থানীয় সূত্র অনুযায়ী, সুন্দরবনে বর্তমানে ১৫ থেকে ২০টি দস্যু গ্রুপ সক্রিয় রয়েছে। এমনকি অতীতে আত্মসমর্পণ করা অনেক দস্যুও আবার পুরোনো পেশায় ফিরে এসেছে বলে অভিযোগ রয়েছে। জেলেরা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর বনে প্রবেশ করার পর থেকেই এই চাঁদাবাজির মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রে বনে নির্বিঘে কাজ করার জন্য নৌকা প্রতি মোটা অঙ্কের অগ্রিম ‘সুরক্ষা অর্থ’ বা টোকেন মানি দিতে হচ্ছে।

‎উপকূলীয় বনজীবী ফোরামের আহবায়ক বাচ্চু মীর ইনকিলাবকে বলেন, এই দস্যু আতঙ্কের নেতিবাচক প্রভাব পড়ছে সুন্দরবনের পর্যটন শিল্পে। এছাড়া দস্যুরা অবৈধ হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ শিকারের মতো অপরাধে জড়িত থাকায় বনের পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে পড়েছে।

যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড ও বন বিভাগ যৌথ অভিযান জোরদার করেছে। কোস্টগার্ডের ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর মাধ্যমে বেশ কয়েকজন দস্যুকে অস্ত্রসহ আটক করা হয়েছে এবং বেশ কিছু অপহৃত জেলেকে উদ্ধার করা হয়েছে।

‎আবারও বনদস্যুদের উৎপাত বেড়েছে। মাছ ধরতে যাওয়া জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ নেয়ার ঘটনা প্রায়ই ঘটছে।

সূত্রমতে,

রনের পেশার সঙ্গে জড়িত এ উপজেলার মানুষ। গত কয়েক বছর সুন্দরবনে বনদস্যুদের উৎপাত কমছিল। কিন্তু সম্প্রতি সুন্দরবনে

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।