আবু তাহের, জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে টি-১০ প্রিমিয়ার লীগ।
আজ সোমবার (৫ অক্টোবর) এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই দুই দলের খেলোয়াড় ও ম্যানেজারদের নিয়ে জাতীয় সংগীত গাওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, নজরুল বর্ষে নজরুল স্মৃতিকেন্দ্রে নজরুল বিশ্ববিদ্যালয়েই আয়োজিত হওয়া নজরুল টি-১০ প্রিমিয়ার লীগ অবশ্যই প্রশংসার দাবিদার। প্রতিদিনের একাডেমিক চাপ, টিউশনির একঘেয়েমি কাটিয়ে উঠতে এমন ক্রীড়া প্রতিযোগিতা প্রয়োজন।
আর খেলাধুলা হচ্ছে টিমওয়ার্ক, এর মাধ্যমে পরস্পরের সম্মানবোধ বৃদ্ধি। খেলাধুলা আমাদের শরীর মন সুস্থ রাখার পাশাপাশি ডিসিপ্লিন শিখতেও ভূমিকা রাখে।
এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এই খেলা সর্বমোট ১২ টি দল অংশগ্রহণ করেছে এবং দলগুলোর নামও কাজী নজরুলের বিভিন্ন উপন্যাস ও বই হতে নেওয়া হয়েছে।