মুশফিক হাওলাদার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তিসহ নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৫২ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনায় গঠিত কমিটির সঙ্গে সমন্বয়ের জন্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এসব নেতাকে দায়িত্ব প্রদান করেন।
এতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক।
এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন—
সহ-সভাপতি: সাইদ ইকবাল মাহমুদ টিটু, আতিকুর রহমান আতিক, ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু ও আজিজুর রহমান আকন্দ।
যুগ্ম-সাধারণ সম্পাদক: মোহাম্মদ কামরুজ্জামান, শাহ নাসির উদ্দিন রুমন, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতিক আল হাসান মিন্টু, সাইদুর রহমান, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোস্তফা, শামসুজ্জোহা সুমন, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, মো. আবদুল ওয়াহাব, আসাদুজ্জামান আসাদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।
সহ-সাধারণ সম্পাদক: মাসুদ খান পারভেজ, রাহাদুল আলম খান, রুহুল ইসলাম মনি, আবু বকর সিদ্দিক পাভেল, সাখাওয়াত হোসেন চয়ন, মাহবুবুর রহমান পলাশ, সাহাবুদ্দিন মুন্না, সামসুল আলম রানা ও আবুল বাসার সিদ্দিকী।
সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা): জহিরুল ইসলাম বিপ্লব।
প্রচার সম্পাদক: আল মেহেদী তালুকদার।
তথ্য ও গবেষণা সম্পাদক: আমিনুর রহমান আমিন।
কোষাধ্যক্ষ: রোকনুজ্জামান রোকন।
আইন বিষয়ক সম্পাদক: অ্যাড. মুর্তজা কামাল মোস্তাক।
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: আশরাফুল আলম ফকির লিঙ্কন।
শ্রম বিষয়ক সম্পাদক: পার্থ দেব মন্ডল।
যোগাযোগ বিষয়ক সম্পাদক: সাজিদ হাসান বাবু।
ক্রীড়া বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসেন জনি।
পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক: মাজেদুল ইসলাম রুমন।
গণশিক্ষা বিষয়ক সম্পাদক: মহিন উদ্দিন রাজু।
ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক: সৈয়দ মাহমুদ।
মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক: শাহজাহান রনি।
মানবাধিকার বিষয়ক সম্পাদক: অ্যাড. মাহবুবুল আলম আকতার।
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: আরাফাত বিল্লাহ খান।
সহ-সাংগঠনিক সম্পাদক: আশরাফ ফারুকী হীরা, আরিফুর রহমান সোহেল, মাইনুল ইসলাম ও মো. রাশেদুল ইসলাম রিপন।
সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক: মো. বেলাল হোসেন।
সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক: রাশেদ আল আমিন শুভ।
দায়িত্বপ্রাপ্ত নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তিসহ সংশ্লিষ্ট কার্যক্রমে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনা কমিটির সঙ্গে সমন্বয় করবেন।