ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
আসন্ন ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ সেপ্টেম্বর)শুক্রবার মধ্যাহ্ন ১২টার দিকে বকুলতলা ইউনিটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন মেয়র প্রার্থী হাফিজ উদ্দিন বাহার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হালীম মাজাহার নূর, আ. মালেক, সুলতান, কুদরত সহ প্রমুখ।
সভায় পৌরসভা নির্বাচন, স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিক প্রত্যাশা এবং এলাকার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন বাহার।
সভায় স্থানীয় সাংবাদিকরা পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সেবার বিষয়গুলো তুলে ধরেন। হাফিজ উদ্দিন বাহার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয়ের কথা জানান।
ভাঙ্গুড়ায় বর্তমানে খাদ্য বেশি ভেজাল নকল মধু ওনকল দুধ বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে জবাবে বলেন আমি যদি মেয়র হই তাহলে প্রশাসনকে সাথে নিয়ে এগুলোকে অবমুক্ত করব।