আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের এমপি ভিলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
গোলাম মোস্তফা, কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় নবগঠিত ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে সভার প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।