শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ফ্যমিলি কার্ড শুমারী দুর্নীতি

নবীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম অভিযোস্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ, যোগ্যদের বাদ দেওয়ার দাবিশাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী নিয়োগে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন না করে পছন্দের ব্যক্তি ও পরিচিতজনদের নিয়োগ দেওয়া […]

ফ্যমিলি কার্ড শুমারী দুর্নীতি

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৩ আগস্ট ২০২৬, ২১:১২

নবীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম

অভিযোস্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ, যোগ্যদের বাদ দেওয়ার দাবিশাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী নিয়োগে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন না করে পছন্দের ব্যক্তি ও পরিচিতজনদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রকৃত চাকরিপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জানা যায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের জন্য নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহকারী নিয়োগের উদ্যোগ নেয় উপজেলা সমাজসেবা কার্যালয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী আবেদন করেন।

গত ২৮ জুলাই আবেদনকারীদের মৌখিক পরীক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চাকরিপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকে দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে পরীক্ষায় অংশ নেন।

আবেদনকারীদের চাপ বেশি হওয়ায় পরবর্তীতে দ্বিতীয় দফায়ও মৌখিক পরীক্ষা নেওয়া হয় বলে জানা গেছে।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, এত বিপুলসংখ্যক প্রার্থীর পরীক্ষা নেওয়ার পর তারা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার আশা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রকাশিত তালিকা নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন।

অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের বদলির প্রাক্কালে সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশের সঙ্গে সমন্বয় করে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় এমন কয়েকজনের নাম রয়েছে, যারা এর আগে সংশ্লিষ্ট ধরনের তথ্য সংগ্রহ বা শুমারি কার্যক্রমে কাজ করেননি বলে অভিযোগ করেছেন প্রার্থীরা।

এছাড়া রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক ও সুপারিশের মাধ্যমে কয়েকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিয়োগপ্রত্যাশী আমিনা বেগম বলেন, “নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা কয়েক দিন নবীগঞ্জে আসা-যাওয়া করেছি। প্রচণ্ড কষ্ট করে পরীক্ষায় অংশ নিয়েছি। কিন্তু ফল প্রকাশের পর মনে হয়েছে, প্রকৃত যোগ্য প্রার্থীদের মূল্যায়ন করা হয়নি। নিয়োগ প্রক্রিয়াটি পুনরায় যাচাই করা প্রয়োজন।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থীও একই ধরনের অভিযোগ করেন। তাদের দাবি, মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে যদি ব্যক্তিগত পরিচয় বা রাজনৈতিক প্রভাবকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে, তাহলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এই কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্বে অনিয়মের মাধ্যমে লোক নিয়োগ করা হলে মাঠপর্যায়ে প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে প্রশ্ন উঠতে পারে। ফলে নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পর্যালোচনা করা জরুরি।

অতিবিলম্বে এই নিয়োগ আদেশ স্থগিত করে দুর্নীতি মুক্ত সচ্ছ প্রকৃিয়ার মাধ্যমে চাকরী প্রত্যাশীদের নিয়োগ প্রদান করতে ভুক্তভোগীরা আহবান করেন।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।