বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘১৭ বছরে যা পারেননি, জুলাইয়ের তরুণরা তা করে দেখিয়েছে,ছাত্রদের অবদান খাটো করার রাজনীতি করবেন না’: তাজনূভা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনূভা জাবীন বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ এমপিকে উদ্দেশে বলেছেন, ‘অবশ্যই জুলাইয়ে এদের জন্ম। কোন বিবেকে আপনারা বর্ষীয়ানরা জুলাইয়ে জন্ম নেওয়াদের সঙ্গে নিজেদের তুলনা করেন? আপনাদের ছেলেমেয়েদের বিয়ে দিচ্ছেন, বিদেশে পড়াচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে বসাচ্ছেন, অন্যদিকে এরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ে থেকে, পড়ালেখা করে নিজেদের নিজেরা তৈরি করেছে।’ সম্প্রতি তাজনূভা […]

‘১৭ বছরে যা পারেননি, জুলাইয়ের তরুণরা তা করে দেখিয়েছে,ছাত্রদের অবদান খাটো করার রাজনীতি করবেন না’: তাজনূভা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ আগস্ট ২০২৬, ১৪:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনূভা জাবীন বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ এমপিকে উদ্দেশে বলেছেন, ‘অবশ্যই জুলাইয়ে এদের জন্ম। কোন বিবেকে আপনারা বর্ষীয়ানরা জুলাইয়ে জন্ম নেওয়াদের সঙ্গে নিজেদের তুলনা করেন?

আপনাদের ছেলেমেয়েদের বিয়ে দিচ্ছেন, বিদেশে পড়াচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে বসাচ্ছেন, অন্যদিকে এরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ে থেকে, পড়ালেখা করে নিজেদের নিজেরা তৈরি করেছে।’

সম্প্রতি তাজনূভা জাবীন তার ফেসবুক আইডিতে আন্দালিভ রহমান পার্থর একটি ভিডিও দিয়ে ক্যাপশনে এসব কথা লেখেন।

পোস্টে তাজনূভা জাবীন লেখেন, ‘১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই এই জুলাই নেমে আসার পেছনে? আপনাদের মুক্ত করেছে এরা। জাতিকে ১৭ বছরের স্বৈরশাসক থেকে মুক্ত করেছে এরা। বড় বড় রাজনৈতিক পরিচয় বংশ পরম্পরায় অনেকে পেয়েছেন কিন্তু সেটা জাতির কোনো কাজে আসেনি।’

‘আপনার চোখে, এদের কারও মেম্বার বা কমিশন হওয়ার যোগ্যতা না থাকতে পারে, কিন্তু অনেকের চোখে, এদের গণ-অভ্যুথান নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যেটা আপনাদের কারও হয়নিই। অবশ্যই আমরা বিগত বছরে আপনাদের নির্যাতন জুলুম স্বীকার করি, কিন্তু দাম্ভিকতায় ভরা এ রকম বক্তব্যও প্রত্যাখ্যান করি। স্বীকার করি বলেই গুম, মানবাধিকার অধ্যাদেশ,ক্ষমতার জবাবদিহিতা বিষয়ে সোচ্চার।’

তিনি উল্লেখ করেন, ‘ছাত্ররা ৫ আগস্ট এর পরে কি করতে পেরেছে, পারে নাই সেটা ভিন্ন তর্ক কিন্তু তারা জুলাই গণঅভ্যুথান পর্যন্ত তো সফল করেছে, হাসিনার পতন নিশ্চিত করেছে, তাও সেটা নিরাপদে থেকে না, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ৫ আগস্ট পরবর্তী তাদের পারফরমেন্স দিয়ে ৫ আগস্টের আগের তাদের অবদান অস্বীকার করার রাজনীতি কইরেন না। আপনাদের ১৭ বছরের বাজে পারফরমেন্স প্লাস এর আগের রাজনৈতিক ভুলের পরও ঠিকই এই দফা এমপি হয়েছেন।’

জাবীন বলেন, ‘এদের সবে শুরু, চিন্তা করেন এত অল্প বয়সে একটা গণ-অভ্যুথান নেতৃত্ব দেওয়ার গুণাবলি, সক্ষমতা প্লাস আপনাদের মতো পারিবারিক ব্লেসিং থাকলে কত সহজ হত সব এদের জন্য! সো তুলনা করেন না! হাসিনা থেকে গেলে আপনারা বর্ষীয়ানরাও বেঁচে যেতেন (যেভাবে পল্টি মেরে মেরে বেঁচে ছিলেন), ফাঁসিতে ঝুলতে হত এদের।’

সবশেষ সাবেক এ এনসিপি নেত্রী বলেন, ‘এদের জুলাই যোদ্ধা বলে কটাক্ষ করলে এর জবাবে “সুবিধাবাদী যোদ্ধা”ও শুনতে হবে! আবারও বলি, রাজাকার ডেকে থামানো যায়নি, জুলাই বিক্রেতা ডেকেও থামানো যাবে না।’

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৯০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৬

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৯০

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৯০