ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তরুণদের কল্যাণ এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষা করা নরেন্দ্র মোদি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচার ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যে তিনি এ মন্তব্য করেন।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অমিত শাহ বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত সরকারের তরুণদের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন।
তিনি বলেন, তরুণদের স্বার্থ রক্ষা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।”
মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
মোদির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এক্সে দেওয়া এক পোস্টে দলটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে।
সিজেপির অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর দায় রয়েছে এবং এ কারণে তার পদত্যাগ করা উচিত।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?