বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের কারণে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার।
রোববার এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তার জন্য দোয়া করছি।
পৃথক এক শোকবার্তায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে। বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।
যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। এই দুর্যোগে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত সবার জন্য দোয়া করছি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুর্গতদের সহায়তায় যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই সব উদ্ধারকর্মী, সশস্ত্র বাহিনী, মেডিকেল টিম এবং ত্রাণকর্মীদের সাহস ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানান।
দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলায় অবিরাম ভারী বৃষ্টিপাত, উজানের পানির প্রবাহ এবং ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে এ পর্যন্ত ৫১ জন প্রাণ হারিয়েছেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?