মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বসতবাড়ি থেকে এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে থানা পুলিশ।
নিহত গৃহবধূ হলেন—মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী মিম খাতুন (১৮) পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মশিপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে মিম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। মিমের বাবার পরিবারের অভিযোগ, মিমকে গলা টিপে হত্যা করা হয়েছে।
তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী রাসেলকে আটক করেছে।
এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “গৃহবধূ মিমের গলায় একাধিক দাগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং নিহতের স্বামীকে আটক করা হয়েছে।