রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল হাসান, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:
জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নজরুল বর্ষ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা প্রসাশনের আয়োজনে রেলি, আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিটি কবিতা, গান আমাদের অনুপ্রেরণা জোগায়। নজরুলের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা জোগাচ্ছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে।