শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে সাহায্যের আকুতি

ভেনেজুয়েলার রাজধানীর অদূরে পরপর জোড়া ভূমিকম্পে অন্তত ২৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে দেড় হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে এখন চলছে তল্লাশি। কারাকাস ও পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরার ধসে পড়া ভবনের কংক্রিটের নিচ থেকে ভেসে আসছে আটকে পড়া মানুষদের সাহায্যের আকুতি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল […]

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে সাহায্যের আকুতি

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত ২৩৫, ধ্বংসস্তূপে এখনও আটকে বহু মানুষ

ডেস্ক রিপোর্ট

২৬ জুন ২০২৬, ১০:১৩

ভেনেজুয়েলার রাজধানীর অদূরে পরপর জোড়া ভূমিকম্পে অন্তত ২৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে দেড় হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে এখন চলছে তল্লাশি।

কারাকাস ও পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরার ধসে পড়া ভবনের কংক্রিটের নিচ থেকে ভেসে আসছে আটকে পড়া মানুষদের সাহায্যের আকুতি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। কয়েক সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে—সেটির মাত্রা ছিল ৭.৫। দুটি ভূমিকম্পেরই কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, যার কারণে ধ্বংসযজ্ঞ তীব্র হয়েছে।

নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আতঙ্কিত মানুষ ফাটল ধরা ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে খোলা আকাশের নিচে, রাস্তায় রাত কাটাচ্ছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আঘাত হানে ভূমিকম্প দুটি। ভেনেজুয়েলার জাতীয় ছুটির দিন হওয়ায় বেশিরভাগ মানুষই ঘরে ছিল।

ইউএসজিএস জানিয়েছে, দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল অগভীর। প্রথমটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ২০.৩ কিলোমিটার নিচে হলেও দ্বিতীয়টির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এরইমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। বৃহস্পতিবার ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ নিশ্চিত করেন, নিহতের সংখ্যা বেড়েছে।

ছবি: রয়টার্স

বেশ কয়েকটি দেশ উদ্ধার অভিযানে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ১৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তল্লাশি ও উদ্ধারকারী দলকে সাহায্য করতে এবং ‘দ্রুত ত্রাণ কার্যক্রম’  চালাতে মার্কিন সামরিক বাহিনী পরিবহন জাহাজ ও বিমান পাঠাচ্ছে।

হোর্হে রদ্রিগেজ বলেন, অন্তত ২৫০টি ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এর বেশিরভাগই লা গুয়াইরা শহরের। সেখানে একটি ১০-তলা হোটেল পুরোপুরি মাটিতে মিশে যাওয়ার ভিডিও যাচাই করে দেখেছে বিবিসি। বৃহস্পতিবার সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে নিখোঁজ স্বজনদের খুঁজছিলেন অসংখ্য মানুষ।

বিবিসিকে হুয়ান ওর্তিজ নামের এক যুবক জানান, তার এক ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু নিশ্চিত হয়েছে, আরেক বন্ধু এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করছেন। উপকূলীয় ওই এলাকায় বসবাসকারী তার পরিচিত অন্তত ২০ জন মানুষ এখনও নিখোঁজ।

স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, রাজধানী কারাকাসসহ ট্রুহিলিও, ইয়্যারাকুই, কারাবোবো, আরাগুয়া ও মিরান্ডা অঞ্চলেও বহু ভবন ধসে পড়েছে।

ছবি: রয়টার্স

কারাকাস মেট্রোপলিটন এলাকার অংশ চাকাও। বৃহস্পতিবার সেখানকার একটি ধসে পড়া ভবনের সামনে দাঁড়িয়ে মেয়র গুস্তাভো দুকে জানান, শুধু এই একটি ভবন থেকেই ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, জীবিত উদ্ধার করা গেছে ২৩ জনকে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জানিয়েছেন, কারাকাসের উপকণ্ঠে অবস্থিত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের টার্মিনালের ভেতরের একটি ভিডিওতে দেখা গেছে, ছাদ ধসে ধুলোবালি ও কংক্রিটের টুকরো অনবরত নিচে খসে পড়ছে।

কারাকাস থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, তুকাকাস উপকূলের আরও একটি যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, একটি বহুতল হোটেল হুড়মুড় করে ভেঙে পড়েছে।

জোড়া ভূমিকম্পের পর একের পর এক আফটারশকে কেঁপে উঠছে গোটা এলাকা। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেনেজোলানা দে টেলিভিশনকে জানিয়েছেন, মূল ধাক্কার পর অন্তত ৩০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের পর কারাকাসে সন্তানদের নিয়ে রাস্তায় নেমে এসেছেন এক নারী। ছবি: রয়টার্স

ইউএসজিএস বলেছে, ‘ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল প্রাণহানির সম্ভাবনাই বেশি। এই বিপর্যয় ব্যাপক রূপ নিতে চলেছে।’

বিগত বছরগুলোর একই ধরনের ভূমিকম্প ও সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যার ঘনত্বের মতো একাধিক নিয়ামক বিশ্লেষণ করে সংস্থাটির প্রাক্কলন অনুসারে, এই দুর্যোগে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ৪২ শতাংশ এবং ১ লাখ পার হওয়ার আশঙ্কা প্রায় ৩৩ শতাংশ।

এটি কোনো সুনির্দিষ্ট পূর্বাভাস নয়। ভূমিকম্পের তীব্রতা, গভীরতা ও অতীতের একই ধরনের ভূকম্পনের চরিত্র বিশ্লেষণ করে এই গাণিতিক মডেল তৈরি করা হয়েছে। 

এছাড়া হতাহতের সংখ্যা কত দাঁড়াবে, তা আরও কিছু বিষয়ের ওপর নির্ভর করে—যেমন ওই অঞ্চলের ভবনগুলোর নির্মাণশৈলী কেমন এবং ঠিক কোন সময়ে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ভেনেজুয়েলা মূলত দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের ওপর অবস্থিত। ভূগর্ভে এই দুই প্লেটের মধ্যকার ঘর্ষণে জমে থাকা শক্তি হঠাৎ বেরিয়ে আসার কারণেই এই ভূমিকম্প হয়েছে বলে মনে করা হচ্ছে।

কারাকাস থেকে সাংবাদিক লুইস হার্নান্দেজ বিবিসি নিউজডে-কে জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ধারণা এখন এখনও সম্ভব নয়। 

লা গুয়াইরায় ধ্বংসস্তূপে বোন ও ভাগ্নেকে খুঁজছেন এক দমকল কর্মী। ছবি: রয়টার্স

স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিকে বলেছেন, রাজধানী কারাকাসের আলতামিরা ও লস পালোস গ্রান্দেস এলাকা দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ১৯৬৭ সালে ভেনেজুয়েলার রাজধানীতে শেষ বড় ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই সময়ও এই দুটি এলাকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল; সেবার প্রাণ হারিয়েছিল ২০০ জন মানুষ।

ইউএসজিএসের রেকর্ড অনুযায়ী, এবারের দ্বিতীয় ভূমিকম্পটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে শত শত কিলোমিটার দূরে কলম্বিয়ার রাজধানী বোগোতার বাসিন্দারাও এর কম্পন টের পেয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪