মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন ডাকবাংলো ব্রিজটি অতিরিক্ত উচ্চতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে প্রাণের ঝুঁকি বাড়ছে দ্রুত সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(রবিবার)( ২১ জুন) সকালে আমরা ওয়েস্টার্নপাড়া এলাকাবাসীর ব্যানারে ডাকবাংলো ব্রীজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য প্রধান করেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, লালমোহন উপজেলার জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল হক, ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো.আমজাদ হোসেন আলম,ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার সেলিম, ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো: কামাল হোসেন শাহিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,
সেতুটি অত্যন্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চলাচলকারীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এই সেতুতে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য যে, সেতুর অদূরেই একটি কামিল মাদ্রাসা অবস্থিত, যেখানে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। সেতুটির অতিরিক্ত উচ্চতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক অবকাঠামোর অভাবের কারণে শিক্ষার্থীরা সবসময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির মিয়া, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিয়াজ মাহমুদ কাজী সাইফুল্লাহ,লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো. ফিরোজ মাহমুদ, সাংবাদিক শাহীন কুতুবসহ লালমোহন উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা।