সাইফুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) :
পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি গাজাসহ ইব্রাহিম(৫২) ও তার স্ত্রী শারমিন (৪২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯জুন ) দুপুর ২টার দিকে মহিপুর থানা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোন মহিপুর সদর ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত্যু মোসলেস হাওলাদার ছেলে ইব্রাহিম(৫২) ও তার স্ত্রী শারমিন (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই জাকির হোসন,এসআই মাসুদ খান,এসআই আজাদ সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করেন। নিজেস্ব তথ্য ও সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে তার দোকান ও বাসা তল্লাশি করে ১কেজি ৫০০গ্রাম গাজা ও ৩৬,৪০০টাকা সহ গ্রেফতার করেন।
অভিযান পরিচালনাকারী মহিপুর থানার এস আই জাকির হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা ২০১৮ এর ১৯(ক) অনুযায়ী মহিপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে একাধিক মামলা রযেছে।
এদিকে, পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। মাদকের বিস্তার রোধে পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।