মো. মিরাজ হোসাইন, ভোলাঃ
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দৌলতখান হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। র্যালিতে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিয়ান ইমতিয়াজ, ডা. হাসান, সিনিয়র স্টাফ নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন: র্যালিতে দৌলতখান হাসপাতালের ডা. নার্স, স্বাস্থ্যকর্মী, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন