জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শনিবার (৬ জুন) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, ডাঃ শহিদুল ইসলাম খোকন, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকতে দেওয়ার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো