ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ
শুক্রবার ৫ জুন,নওগাঁর ধামইরহাটে মিথ্যা কথা বলে এক গ্রাহকের বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সহ তিন কর্মকর্তার বিরুদ্ধে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, ঘুষের টাকা না দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম ভুট্টুর ধান ভাঙা মিলের বিদ্যুৎ সংযোগের মিটার গত মঙ্গলবার মিথ্যা কথা বলে খুলে নেওয়া হয়।
পরে জাহিদুল বার বার অফিসে যোগাযোগ করে ও তার মিটার পুনরায় লাগাতে পারে নাই ফলে তার আয়ের একমাত্র উৎস মিলটি বন্ধ হয়ে গেছে এবং তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।
এ ঘটনার প্রতিবাদে ও দ্রুত সমাধানের দাবিতে শুক্রবার সকালে ধামইরহাট উপজেলা পরিষদের মেইন গেটের সামনে স্থানীয় জনগণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,
দীর্ঘদিন ধরে কিছু অসাধু কর্মকর্তা গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও অভিলম্বে তার মিলের সংযোগ করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষের সঙ্গে অন্যায় ও দুর্নীতিমূলক আচরণ বন্ধ করতে হবে। একই সঙ্গে জাহিদুল ইসলাম ভুট্টুর মিলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনেরও দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বক্তব্য চেয়ে বারবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায় । তবে অভিযোগের বিষয়টি এলাকাবাসী মাঝে চাপা ক্ষোপ বিরাজ করছে।