শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
মানবসেবা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে পরিচালিত ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘ খানপুর ইউনিয়ন সোনালী সংসদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নতুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী ও সংগঠক রায়হান।
সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রায়হান বলেন, “আমাকে ‘ খানপুর ইউনিয়ন সোনালী সংসদ’-এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সহযোগিতা নিয়ে খানপুর ইউনিয়ন সোনালী সংসদ-কে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে এবং মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
তার এই সাফল্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, রায়হানের যোগ্য নেতৃত্বে ‘ খানপুর ইউনিয়ন সোনালী সংসদ’ সমাজসেবামূলক কাজে আরও অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।