কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জা’না’জা নামাজে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
এর আগে মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে প্রথম জানাজা এবং বাদ এশা বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতা উপস্থিত থাকবেন।
সোমবার (১৮ মে) ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।
রোববার বিকেলে তার লাশ দেশে আনা হয়।