মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে রহিমা বেগম (৪২) নামে এক নারী দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুর ১টার দিকে মিরকাদিম উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হালিম দেওয়ানের বাড়িতে রান্নার সময় অসাবধানতাবশত হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এতে রান্নাঘরে থাকা রহিমা বেগম দগ্ধ হন।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বালতির মাধ্যমে অক্সিজেন অপসারণ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার ঘটনায় রহিমা বেগম দগ্ধ হন। তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।