সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

ইরান যুদ্ধের সময় ইরাকে তেহরান-সমর্থিত শক্তিশালী শিয়া সশস্ত্র গোষ্ঠীদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছিল সৌদি আরবের যুদ্ধবিমান। একইসঙ্গে কুয়েত থেকেও ইরাকে প্রতিশোধমূলক হামলা চালানো হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। এসব হামলা পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক প্রতিক্রিয়ার একটি বৃহত্তর কৌশলের অংশ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের সময় চালানো এসব হামলা রাখা গোপন হয়েছিল। […]

ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

নিউজ ডেস্ক

১৪ মে ২০২৬, ১০:৩৮

ইরান যুদ্ধের সময় ইরাকে তেহরান-সমর্থিত শক্তিশালী শিয়া সশস্ত্র গোষ্ঠীদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছিল সৌদি আরবের যুদ্ধবিমান। একইসঙ্গে কুয়েত থেকেও ইরাকে প্রতিশোধমূলক হামলা চালানো হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

এসব হামলা পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক প্রতিক্রিয়ার একটি বৃহত্তর কৌশলের অংশ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের সময় চালানো এসব হামলা রাখা গোপন হয়েছিল।

এই প্রতিবেদনের জন্য রয়টার্স ইরাকের তিন নিরাপত্তাজন ও সামরিক কর্মকর্তা এবং একজন পশ্চিমা কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। পাশাপাশি বিষয়টি সম্পর্কে অবগত আরও দুজনের সঙ্গেও কথা হয়েছে, যাদের একজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

একজন পশ্চিমা কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত অপর একজন ব্যক্তি জানান, সৌদির উত্তর সীমান্তে ইরাকসংলগ্ন এলাকায় ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমান। ওই পশ্চিমা কর্মকর্তা বলেন, ৭ এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময়েই কয়েকটি হামলা চালানো হয়েছিল।

সূত্রগুলো জানায়, যেসব স্থান থেকে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছিল, মূলত সেই স্থানগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।

সামরিক মূল্যায়নের বরাত দিয়ে ইরাকি সূত্রগুলো জানিয়েছে, কুয়েতে ভূখণ্ড থেকে অন্তত দুবার ইরাকে রকেট হামলা চালানো হয়েছে। এর মধ্যে এপ্রিলে দক্ষিণ ইরাকে সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে চালানো একদফা হামলায় বেশ কয়েকজন যোদ্ধা নিহত হন। এতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতায়িব হিজবুল্লাহ-র যোগাযোগ ও ড্রোন পরিচালনার কাজে ব্যবহৃত একটি স্থাপনাও ধ্বংস হয়ে যায়।

কুয়েত থেকে ছোড়া রকেটগুলো কুয়েতের সশস্ত্র বাহিনী নাকি সেখানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী ছুড়েছে, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। কুয়েতের তথ্য মন্ত্রণালয় ও ইরাক সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানেও হামলা চালিয়েছে সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সৌদি এই অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে পরিস্থিতি শান্ত রাখা, সংযম প্রদর্শন ও উত্তেজনা হ্রাসের পক্ষে। তবে ইরাকে হামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। ইরাকের কাতায়িব হিজবুল্লাহর একজন মুখপাত্রও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, যুদ্ধের সময় সৌদি আরবের ওপর হামলার প্রতিশোধ হিসেবে রিয়াদ সরাসরি ইরানে হামলা চালিয়েছে। ইতিহাসে এবারই প্রথম রিয়াদের ইরানি ভূখণ্ডে আঘাত করার খবর জানা গেল। এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতও একইভাবে ইরানে হামলা চালিয়েছে।

তবে পারস্য উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ছোড়া শত শত ড্রোন ইরাক থেকেই পাঠানো হয়েছিল বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সবকটি সূত্র।

যুদ্ধ চলাকালে ওই সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের টেলিগ্রাম চ্যানেলে একাধিকবার বিবৃতি দিয়ে দাবি করেছিল, সৌদি আরব ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। তবে রয়টার্স স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

ইরাকের দ্বিতীয় ফ্রন্ট এই লাগাতার হামলায় কার্যত ধৈর্য হারায় সৌদি আরব ও কুয়েত। কারণ, ওই সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে সব মিলিয়ে হাজার হাজার যোদ্ধা এবং ড্রোন ও মিসাইলের মতো বিপুল অস্ত্রভান্ডার রয়েছে।

সীমান্ত পেরিয়ে লাগাতার হামলা এবং ৭ এপ্রিল বসরা শহরে কুয়েতের কনস্যুলেটে হামলার প্রতিবাদ জানাতে যুদ্ধের সময় কুয়েত তিনবার ইরাকি প্রতিনিধিকে তলব করে। সৌদি আরবও হামলার প্রতিবাদ জানাতে ১২ এপ্রিল ইরাকি রাষ্ট্রদূতকে তলব করেছিল।

সন্দেহ ও অবিশ্বাসে ঘেরা ইরাক-উপসাগরীয় সম্পর্ক

উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইরাকের সম্পর্কের সমীকরণ বরাবরই পারস্পরিক সন্দেহের উপর দাঁড়িয়ে। ১৯৯০ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাহিনী কুয়েত আক্রমণ করে এবং সৌদি আরবে ‘স্কাড’ মিসাইল ছোড়ে। ওই ঘটনার পর থেকেই দেশগুলোর সম্পর্কে গভীর ফাটল ধরে, যা কয়েক দশক ধরে অব্যাহত ছিল।

২০০৩ সালে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী ইরাকে আগ্রাসন চালানোর পরে উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ আরও বাড়ে। ওই অভিযানের জেরে তেহরান-ঘনিষ্ঠ শিয়া রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। এতে এ অঞ্চলে ইরাক হয়ে ওঠে ইরানের প্রক্সি নেটওয়ার্কের অন্যতম প্রধান কেন্দ্র।

উপসাগরীয় দেশগুলো বারবার অভিযোগ করে আসছে, ওই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বাগদাদ। গোষ্ঠীগুলো কার্যত স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম চালায় এবং সীমান্ত পেরিয়ে বিভিন্ন দেশে হামলা করে।

২০২৩ সালে চিনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে বরফ গলে। ফলে বৃহত্তর ওই অঞ্চলে স্থিতিশীলতা ফেরার আশা তৈরি হয়েছিল। কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর সেই কূটনৈতিক সাফল্য এখন চরম পরীক্ষার সামে।

ইরাকের দুজন নিরাপত্তা কর্মকর্তা ও একজন সরকারি নিরাপত্তা উপদেষ্টা জানান, মার্চে সৌদি আরব ও কুয়েত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাগদাদকে ইরানপন্থি গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলা বন্ধের জন্য সতর্ক করেছিল।

ইরাকি বাহিনী জানিয়েছে, তারা কিছু হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এর মধ্যে বসরার পশ্চিমে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার উদ্দেশ্যে রাখা একটি রকেট লঞ্চার জব্দের ঘটনাও রয়েছে।

তবে ইরাকি নিরাপত্তা সংশ্লিষ্ট চারটি সূত্র এবং এ বিষয়ে অবগত এক ব্যক্তি জানান, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো কুয়েত ও সৌদি আরবের সঙ্গে ইরাক সীমান্তে নজরদারি ড্রোন ওড়ানো অব্যাহত রেখেছে। তারা মূলত এলাকাগুলো পর্যবেক্ষণ করছে এবং সেই গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করছে।

এ বিষয়ে অবগত ওই ব্যক্তি বলেন, ‘হামলায় কোথায় কতটা ক্ষতি হয়েছে, কোন অবকাঠামো এখনও সচল রয়েছে—মূলত সেসব তথ্যই সংগ্রহ করছে তারা। পরবর্তী হামলার প্রস্তুতি নিচ্ছে তারা।’

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬