মোহাম্মদ তারেক, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের উপজেলায় মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানে রয়েছে । উপজেলার বিভিন্ন এলাকায় টানা সাঁড়াশি অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ জন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৩ জনকে আটক করা হপুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরলেও সাধারণ মানুষের দাবি— মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে।
পুলিশ সূত্র জানায়, ১০ মে রাত ১১টায় রামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নন্দনপুর এলাকায় রামগঞ্জ কাঠ বাজারের নাজিম গেইট সংলগ্ন আজিজ ডোর অ্যান্ড স’মিলের পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে মো. মোমিন হোসেন (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি উপজেলার ইছাপুর ইউনিয়নের সমের বাড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এরপর ১১ মে রাত সাড়ে ১২টায় উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের কেথুরী দফাদার বাড়ি এলাকায় একটি অর্ধনির্মিত ভবনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৮৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জসীম উদ্দিন (৩৫), আবু সালেহ (৩২), শাকিল (২৬) ও ইউসুফ (২১)। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করএকই রাতে রাত ভাদুর ইউনিয়ন অফিস গেইট সংলগ্ন পাকা রাস্তা থেকে মনির হোসেন (৪৮) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ অপরদিকে, বিশেষ অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মো. বাবুর আলী, এসআই (নিঃ) নুপুর কুমার দাশ ও এএসআই (নিঃ) মো. মহিউদ্দিন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইসমাইল হোসেন ও মো. সুজনকে আটক করেন। একই অভিযানে ১ বছর ২ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকেও গ্রেফতার করা হয়
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।।