রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

বাস থামিয়ে নামাজ আদায়, ভারতে চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ভারতের কর্ণাটকে চলন্ত পথে বাস থামিয়ে নামাজ আদায় করায় এক সরকারি পরিবহন বাসচালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। ঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কর্ণাটকের হুবলি-হাভেরি সড়কে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে বাস থামিয়ে চালক একটি আসনে বসে নামাজ আদায় করছেন, […]

বাস থামিয়ে নামাজ আদায়, ভারতে চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ মে ২০২৫, ১৫:৪৭

ভারতের কর্ণাটকে চলন্ত পথে বাস থামিয়ে নামাজ আদায় করায় এক সরকারি পরিবহন বাসচালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

ঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কর্ণাটকের হুবলি-হাভেরি সড়কে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে বাস থামিয়ে চালক একটি আসনে বসে নামাজ আদায় করছেন, এ সময় বাসে যাত্রীরা উপস্থিত ছিলেন এবং কেউ কেউ মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন।

এনডিটিভির ওই খবরে জানা যায়, কিছু যাত্রী বিষয়টি নিয়ে অভিযোগ করার পর কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশন তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কর্ণাটকের পরিবহনমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি সংশ্লিষ্ট পরিবহন করপোরেশনের ম্যানেজারকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘সরকারি সেবায় নিযুক্ত কর্মীদের অবশ্যই কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘প্রত্যেকেরই ধর্ম পালনের অধিকার আছে, তবে তা অফিস সময়ের বাইরে করতে হবে। যাত্রীবোঝাই বাস মাঝপথে থামিয়ে নামাজ আদায় আপত্তিকর।’

মন্ত্রী আরও বলেন, ‘ভাইরাল ভিডিওর বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে।’

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬২

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭