রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

ভারতের চ্যাংড়াবান্ধায় বাংলাদেশি নাগরিকে হয়রানির অভিযোগ

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ     ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বাংলাদেশি নাগরিক আজাদুর রহমান আজাদের ওপর হয়রানি ও অপমানের অভিযোগ উঠেছে। ঢাকার পল্লবীর বাসিন্দা আজাদুর রহমান মঙ্গলবার ২৫ মার্চ সকালে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে ছেলেকে আনতে ভারতের কার্শিয়াংয়ে যান। তবে চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষের একজন কর্মকর্তার ইন্ধনে গাড়িচালক ও মানি এক্সচেঞ্জ কর্মচারীদের দ্বারা তাঁকে বাধার মুখে পড়তে হয়।   […]

প্রতিনিধি ডেস্ক

২৬ মার্চ ২০২৫, ০১:৩৪

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ    

ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে বাংলাদেশি নাগরিক আজাদুর রহমান আজাদের ওপর হয়রানি ও অপমানের অভিযোগ উঠেছে। ঢাকার পল্লবীর বাসিন্দা আজাদুর রহমান মঙ্গলবার ২৫ মার্চ সকালে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে ছেলেকে আনতে ভারতের কার্শিয়াংয়ে যান।

তবে চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষের একজন কর্মকর্তার ইন্ধনে গাড়িচালক ও মানি এক্সচেঞ্জ কর্মচারীদের দ্বারা তাঁকে বাধার মুখে পড়তে হয়।  

ঘটনাবলি অনুযায়ী, আজাদুর রহমান ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে কাস্টমস কর্মকর্তার পরামর্শে একটি নির্দিষ্ট মানি এক্সচেঞ্জে টাকা বিনিময় করতে অস্বীকার করলে ওই কর্মকর্তা গাড়িচালক ও দোকানকর্মীদের লেলিয়ে দেন।

তারা আজাদুরের ব্যাগ ছুড়ে ফেলে, তাঁকে হাঁটতে বাধ্য করে এবং যানবাহনে উঠতে বাঁধা দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে তিনি ট্রাফিক পুলিশের সহায়তা নিলে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে অভিযোগ করা হয়, তিনি ভারত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন।

পরে ইমিগ্রেশন পুলিশ তাঁর ভিসা বাতিল করে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করে এবং বাংলাদেশে ফেরত পাঠায়।  

আজাদুর রহমান দেশে ফিরে সাংবাদিকদের বলেন, “দালাল ছাড়া কাজ করায় এবং কাস্টমস কর্মকর্তার পছন্দের মানি এক্সচেঞ্জ ব্যবহার না করায় এই হয়রানির শিকার হয়েছি।

ঈদে ছেলেকে আনতে পারিনি। বাংলাদেশি হাইকমিশন ও সরকারের কাছে তদন্ত ও ন্যায়বিচার চাই।”  

বুড়িমারী ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, “শেয়ারিং গাড়ি নিয়ে বিরোধ ও ভারত সম্পর্কে অসম্মানজনক কথা বলার অভিযোগে স্থানীয়দের উত্তেজনায় তাঁকে ফেরত পাঠানো হয়।”  

এ ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তাপ সৃষ্টির আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ভারতীয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হচ্ছে।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৮৭

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭