স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর সোমবার ভোরে নিজের ব্লগে আবেগঘন প্রতিক্রিয়া জানান অমিতাভ। দীর্ঘদিনের ফুটবলপ্রেমী অভিনেতা লিওনেল মেসির হতাশা ও আর্জেন্টিনার পরাজয় নিয়ে সহানুভূতি প্রকাশ করেন।
রবিবার ছিল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ব্যস্ততম দিনগুলোর একটি। প্রতি সপ্তাহের মতোই মুম্বইয়ের জালসার বাইরে ভিড় করা অনুরাগীদের সঙ্গে দেখা করে দিনের শুরু করেন তিনি। এরপর গভীর রাত পর্যন্ত জেগে উপভোগ করেন বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর সোমবার ভোরে নিজের ব্লগে আবেগঘন প্রতিক্রিয়া জানান অমিতাভ। দীর্ঘদিনের ফুটবলপ্রেমী অভিনেতা লিওনেল মেসির হতাশা ও আর্জেন্টিনার পরাজয় নিয়ে সহানুভূতি প্রকাশ করেন।
ব্লগে তিনি লেখেন, “খেলা শেষ… স্পেন চ্যাম্পিয়ন, আর মেসি হেরে গেল। আবেগের অশ্রু… খুব কষ্টের। কিন্তু প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই একদিন এমন সময় আসে। একসময় বুঝতে হয়, তোমার থেকেও ভালো কেউ এসে গেছে। তাই তোমার প্রাপ্ত ভালোবাসাকে গ্রহণ করো, সেই গৌরবের স্মৃতিতেই শান্তি খুঁজে নাও।”