বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

তারেক রহমানকে নিয়ে অশ্লীল-অশ্রাব্য স্লোগান দেওয়ার পরিণতি ভয়াবহ হবে : রনি

তারেক রহমানকে নিয়ে রাজপথে সম্প্রতি যেভাবে অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে, তা রাজনৈতিক শিষ্টাচার এবং সামাজিক পরিবেশ—উভয়ের জন্যই গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক গোলাম মাওলা রনি। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব বক্তব্য তুলে ধরেন। রনি লিখেছেন, “যারা টিনের চালে কাওয়া তারেক রহমান…, […]

তারেক রহমানকে নিয়ে অশ্লীল-অশ্রাব্য স্লোগান দেওয়ার পরিণতি ভয়াবহ হবে : রনি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ জুলাই ২০২৫, ১৪:০২

তারেক রহমানকে নিয়ে রাজপথে সম্প্রতি যেভাবে অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে, তা রাজনৈতিক শিষ্টাচার এবং সামাজিক পরিবেশ—উভয়ের জন্যই গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক গোলাম মাওলা রনি।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব বক্তব্য তুলে ধরেন।

রনি লিখেছেন, “যারা টিনের চালে কাওয়া তারেক রহমান…, ‘চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে’ জাতীয় অশালীন স্লোগানে রাজপথ, এমনকি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁপাচ্ছেন, তাদের বোঝা উচিত— এই স্লোগানের পাল্টা যদি ছাত্রদল বা যুবদল দেয়, তাহলে রাজনীতি আর শুধু কথার লড়াইয়ে থাকবে না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এভাবে চলতে থাকলে অতীতের মতো খুর, চাপাতি, রামদা, রগকাটা, বোমা, গুলি— এমনকি একে-৪৭ ও স্নাইপার পর্যন্ত চলে আসতে পারে রাজনীতির ময়দানে। তখন পরিস্থিতি আর কারও হাতে থাকবে না।”

গোলাম মাওলা রনি আরও বলেন, “এমন সহিংস পরিবেশ তৈরি হলে সবচেয়ে লাভবান হবে সেই গোপন চক্র, যারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করে আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করতে চায়। তারা চায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো হোক, যাতে দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়।”

তিনি রাজনীতিকদের প্রতি আহ্বান জানান, দায়িত্বশীলতা ও সংযম বজায় রাখতে এবং রাজপথে শালীনতা রক্ষা করতে। “রাজনীতি যদি শালীনতা হারায়, তাহলে সহিংসতা ঠেকানো যাবে না”— বলেন রনি।

তিনি আরও উল্লেখ করেন, “অপরকে কটাক্ষ নয়, বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সংলাপ ও যুক্তি দিয়ে মত প্রকাশই গণতন্ত্রের ভিত্তি হওয়া উচিত।”

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।