সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস-এর সময়কাল নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, ওই সময়ে অতিরিক্ত টাকা ছাপানো, মুদ্রার মান হ্রাস এবং আইন-শৃঙ্খলার অবনতির ফলে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো চাপে পড়ে।
বর্তমান সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া ‘পুলসিরাত’ পার হওয়ার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রনি দাবি করেন, ইউনূসের সময় অর্থনৈতিক দুরবস্থা, তথাকথিত ‘মব কালচার’ এবং কিশোর গ্যাং বৃদ্ধির মতো সমস্যা বেড়েছে। প্রশাসনের চেইন অব কমান্ড দুর্বল হয়েছে বলেও তার অভিযোগ। তিনি আরও বলেন, ড. ইউনূসের পরিবর্তে অন্য কেউ—এমনকি কম পরিচিত কোনো ব্যক্তি—দায়িত্বে থাকলেও পরিস্থিতি ভিন্ন হতে পারত।
তবে তার এসব বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।