বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

৫ আগস্টের পর ধৈর্য্য ধরেছি, নির্বাচনের পর আর কোনো ছাড় দেওয়া হবে না : আসিফ মাহমুদ

এনসিপির নির্বাচন পরিচলানা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৫ আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, পূববর্তীতে আপনাদের অবস্থানের কারণে আমরা যথেষ্ট ছাড় দিয়েছি। কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচনে যারা এই বায়াসড অবস্থান গ্রহণ করছেন, যারা আমাদের সাংবাদিক ভাইদের মাঠ পর্যায়ে থেকে সংগৃহীত নিউজের ক্ষেত্রে বায়াসনেস দেখাচ্ছেন, […]

৫ আগস্টের পর ধৈর্য্য ধরেছি, নির্বাচনের পর আর কোনো ছাড় দেওয়া হবে না : আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩৪

এনসিপির নির্বাচন পরিচলানা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৫ আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, পূববর্তীতে আপনাদের অবস্থানের কারণে আমরা যথেষ্ট ছাড় দিয়েছি।

কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচনে যারা এই বায়াসড অবস্থান গ্রহণ করছেন, যারা আমাদের সাংবাদিক ভাইদের মাঠ পর্যায়ে থেকে সংগৃহীত নিউজের ক্ষেত্রে বায়াসনেস দেখাচ্ছেন, যে কোনটা প্রচার করা যাবে, কোনটা প্রচার করা যাবে না।

এক পার্টির বা এক পক্ষের, এক জোটের নিউজ ব্লক করে দিচ্ছেন। আরেক পার্টির বা আরেক জোটের নিউজটা ভিন্ন ভাবে উপস্থাপন করছেন বা ফ্রেমিং করছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন। তাদের প্রতি আমাদের সতর্কতা আমরা জানাতে চাই যে, আমরা কিন্তু আমরা এগুলো নোট রাখছি যে কারা এই ধরনের এজেন্সির পক্ষপাত্বিত করেন।

এটার জবাব আপনাদেরকে দিতে হবে। আজ বুধবার (১১ পেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আরপিও অপব্যাখ্যা করে ১১ দলের নেতাকর্মীদের ফ্রেমিংয়ের চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আরপিও বা নির্বাচনের যে নীতিমালা আছে সেগুলো অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবে ১১ দলের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে।

এই মিস ইনফরমেশনগুলো ছড়িয়ে, এই বিষয়গুলোকে বাড়িয়ে নিউজ করার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে।

বাংলাদেশের মিডিয়া ৫ আগস্ট পূর্ববর্তী বায়াসড অবস্থায় ফিরে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, তারা আগে যেভাবে একটি নির্দিষ্ট দলকে সহযোগিতা করত সে ধরনের কার্যক্রম চালাচ্ছে। তাদের বিভিন্ন মিস ইনফরমেশন প্রোপাগান্ডা ছাড়তে সহযোগিতা করছে।

আমরা ৫ আগস্টের আগে দেখেছি যে মিডিয়া হাউজগুলো এক ধরনের দখল এবং শেখ হাসিনার লেসনী কার্যক্রমে নিয়োজিত ছিল। আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা যে হেডলাইন, যে শিরোনাম দিতো সেটাই দেখানো হতো। কিন্তু পাঁচে আগস্টের পর আমরা দেখেছি যে এই মিডিয়ার উপর সম্পূর্ণ দখল দিয়েও কিন্তু বাঁচা যায়নি।

মানুষের জন্য কুদরতের কাছে কোন মেকানিজম কিন্তু কাজ করেনি, মানুষ রাজপথে নেমে এসেছে এবং তারা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সত্য প্রচার করেছে।

সুতরাং এখন মানুষের কাছে যে এক্সপার্টেজ আছে সোশ্যাল মিডিয়াসহ, তার মধ্য দিয়ে কিন্তু এই ডিজ ইনফরমেশনের জবাব দেয়া হচ্ছে। তবে আমরা বাংলাদেশের মিডিয়ায় যারা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন, আপনারা এই বায়াসনেসটা দেখাবেন না।

তিনি আরও বলেন, সারাদেশে এক ধরনের মিসইনফরমেশন ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে। যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল, ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরেও কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি।

মিডিয়ার মধ্যেও এক ধরনের একপাক্ষিক হয়ে, এগ্রেসিভ মোডে থাকার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নেতাকর্মীদের উপর হামলা, তাদের পোলিং এজেন্টদেরকে ভয় প্রদর্শন, কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া, কেন্দ্রে আসতে নিষেধ করা হচ্ছে। আমরা আশা করব স্থানীয় পর্যায়ে নির্বাচনের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো দায়িত্বশীল ভূমিকায় থাকবেন এবং আগামীকাল শেষ পর্যন্ত বজায় রাখবেন।

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় টাকা উদ্ধারের নামে, অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে আমাদের একজন নেতাকে ধরে হেনস্তা করা হয়েছে।

আমার বাসায় তো ল্যাপটপ আছে এখন ল্যাপটপ ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ? এগুলোকে সেখানে স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়া যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে।

এই আরপিও কিংবা নির্বাচনের যে নীতিমালা আছে সেগুলো অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই ১১ দলের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এই মিস ইনফরমেশনগুলো ছড়িয়ে, এই বিষয়গুলোকে বাড়িয়ে নিউজ করার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে।

দেশাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আগামীকাল বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। সুতরাং অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। শুধুমাত্র নিজের ভোটার দিলে হবে না নিশ্চিত করতে হবে আপনার পরিবারের বাকি সদস্য আপনার প্রতিবেশীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটাররা ভোট দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করাটা দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সে দায়িত্ব পালন করবেন।

১১ দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, আমাদের আহ্বান থাকবে সুপ্রশাসন, সার্বভৌমত্ব এবং সংস্কার প্রতিষ্ঠার লক্ষে এবং নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যে ১১ দলীয় জোট সেই জোটকে আপনারা জয়ী করবেন।

আমাদের শাপলা কলির যে আসনগুলোতে প্রার্থী আছে তাদেরকে ভোট দিবেন। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের শাপলা কলির প্রার্থীরা যদি আপনাদের সমর্থন নিয়ে সংসদে যেতে পারে তাহলে আপনাদের জন্য আগামী পাঁচটি বছর কাজ করে যাবে।

নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত প্রত্যেকের কাছে নির্বাচন আমানত উল্ল্যেখ করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, আমাদের গুরুত্বপূর্ণ প্রার্থীদের বাড়িতে হামলা হয়েছে।

বিশেষ করে নোয়াখালী-৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ ও সারজিস আলমের গাড়িতে হামলা হয়েছে। এ হামলাগুলো রাজনৈতিক সহিংসতার বার্তা দেয়। আমরা চাইনা, এই দেশে কোন সহিংসতার রাজনীতি থাকুক।

তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে হবে। এর জন্য নির্বানের সঙ্গে জড়িত প্রত্যেকে এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করছে।

জামায়াতে ইসলামের প্রার্থী ও দলটির ‍প্রধান ডা. শফিকুর রহমানের ১৩ নির্বাচনী বুথে ভাঙচুর করা হয়েছে। নির্বাচনের একদিন আগে প্রতিপক্ষের এসব সহিংসতা ভোটারদের মধ্যে ভীতির তৈরী করা হচ্ছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫১

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫১