শুক্রবার, ২৬ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘এক–এগারোর সময় আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, আমরা চাই না, আপনার সন্তানেরও মেরুদণ্ড ভেঙে দেওয়া হোক’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেছেন, ‘আপনারা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদদের ফিরিয়ে এনে সাময়িকভাবে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১–দলীয় জোটে যাঁরা আছেন, তাঁদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান—এটা হবে আপনাদের ভুল […]

নিউজ ডেস্ক

৩১ জানুয়ারী ২০২৬, ২২:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেছেন, ‘আপনারা আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদদের ফিরিয়ে এনে সাময়িকভাবে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১–দলীয় জোটে যাঁরা আছেন,

তাঁদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান—এটা হবে আপনাদের ভুল ডিসিশন। আপনার বাবা যে ভুল করেছেন, আপনি সেটার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন।’

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার আদমদীঘির রহিম উদ্দীন ডিগ্রি কলেজের মাঠে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এ কথা বলেন। এ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের।

এনসিপির এই নেতা বলেন, ‘এক–এগারোর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আমরা চাই না, আপনার মতো আপনার সন্তানেরও মেরুদণ্ড ভেঙে দেওয়া হোক। যদি আপনিও তা না চান, তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সব ধরনের পাঁয়তারা থেকে দূরে থাকতে হবে।

আর যদি আপনারা তা করেনই, তাহলে আগামীর বাংলাদেশে আমরা তো আরও দীর্ঘদিন রাজনীতি করব ইনশা আল্লাহ। বাংলাদেশের জনগণ ইতিহাস মনে রাখবে ইনশা আল্লাহ। যদি সেটা আপনারা করেন, তাহলে যখন আবারও আপনার পরিবার বা আপনাদের নেতা-কর্মীরা আওয়ামী লীগের অত্যাচার–অনাচারের শিকার হবেন, তখন কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়াব না।

তখন কিন্তু আমরা রাজপথে বিগত সময়ের মতো সঙ্গে থাকব না। আপনারা যদি ভুল করেন, সেই ভুলের কর্মফল আপনাদেরই ভোগ করতে হবে।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘জিয়াউর রহমানকে পছন্দ করি জাতীয়তাবাদী নেতা হিসেবে। বাংলাদেশকে তিনি পৃথিবীর বুকে প্রথমবারের মতো মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করেছেন। কিন্তু তিনি একটা ভুল করে গেছেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে রাজনীতি করার জন্য পুনঃপ্রতিষ্ঠা করেছেন।

তার খেসারত এই দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। আমরা দেখেছি, বেগম খালেদা জিয়াকে তাঁর জীবনের শেষ সময়গুলো কত কষ্টে কাটিয়ে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে।’

১১–দলীয় জোট সরকারে গেলে বগুড়ার নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, শুধু রাজনৈতিক কারণে বাংলাদেশের কোনো জেলাকে আঞ্চলিক বৈষ্যমের শিকার করা যাবে না।

সেই সময় থেকেই আমরা বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য নিরসন করে পুনর্বণ্টন করেছি। ইতিমধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন বগুড়া শহরকে সিটি করপোরেশনে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছি। দ্রুত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফলতার মুখ দেখবে।

আমরা ক্ষমতায় গেলে এ আসনের বিভিন্ন সমস্যার সমাধান, উন্নয়ন ও শিল্পকারখানার মাধ্যমে কর্মসংস্থান করা হবে। বগুড়ায় যে এয়ারপোর্ট আছে, যেটা শুধু রাজনৈতিক কারণে অচল করে রাখা হয়েছে। সেটাকে আবারও ফাংশনাল করতে চাই। বগুড়ার মেধাবী সন্তানদের জন্য একটি বিশ্ববিদ্যালয় করতে চাই।’

বগুড়া-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমির আবদুল হক সরকার, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান, জকসুর জিএস আবদুল আলিম প্রমুখ।

সমাবেশ শেষে আদমদীঘি থেকে সান্তাহার পর্যন্ত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টার দিকে সান্তাহার পৌর শহরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৪৩

রাজনীতি

১৫ বছর পর খালাস পেলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস-দিনারসহ ৩৮ জন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। মানবপাচার […]

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬, ১৪:৫০

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এ খালাসের রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও অ্যাডভোকেট এটিএম ফয়েজ। রায় ঘোষণার সময় আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগ ও অন্য একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনুরের পিতা হিসেবে পরিচয়দানকারী ৭০ বছরের বৃদ্ধ কাজী নাছির।

ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করলেও ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি নিহতের দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না বেগম দক্ষিণ সুরমা থানায় এসে ছবি ও ব্যবহার্য জিনিসপত্র দেখে স্বামীর পরিচয় শনাক্ত করেন। তৎকালীন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানিয়েছিলেন, নিহতের জুতা, ঘড়ি ও বেল্ট দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনার রাতে এসআই মো. হারুন মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহণ ব্যবসায়ী শাহ নূরুর রহমান দ্রুতবিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দিনার ছাড়াও কোহিনুর, আশিক, মকছুদ আহমদ, রাসেল, তোরন, সামছুল ইসলাম টিটু ও এমএ মান্নানসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ইলিয়াস আলী ও দিনারসহ ৩৮ জন আসামিকে এই দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ও দিনারের সন্ধান না মিললেও আইনি প্রক্রিয়ায় তাদের নাম এ মামলা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। বর্তমানে রায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে খালাসপ্রাপ্ত অন্য আসামিরা আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৪১
বিষয়ঃ

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৪১

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৪১