রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জামায়াতকে জয়যুক্ত করা ছাড়া আর বিকল্প পথ খোলা নেই : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কাঙ্ক্ষিত সুফল পেতে চাইলে আসন্ন জাতীয় সংসদ সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পাশাপাশি জামায়াতকে জয়যুক্ত করা ছাড়া আর বিকল্প পথ খোলা নেই। জামায়াতই একমাত্র দল যারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। তিনি বলেন, ‘দেশের অর্থ লুণ্ঠন ও পাচারকারীর কাছ থেকে লুন্ঠিত সম্পদ আদায় […]

নিউজ ডেস্ক

২৪ জানুয়ারী ২০২৬, ২২:২১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কাঙ্ক্ষিত সুফল পেতে চাইলে আসন্ন জাতীয় সংসদ সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পাশাপাশি জামায়াতকে জয়যুক্ত করা ছাড়া আর বিকল্প পথ খোলা নেই। জামায়াতই একমাত্র দল যারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারে।

তিনি বলেন, ‘দেশের অর্থ লুণ্ঠন ও পাচারকারীর কাছ থেকে লুন্ঠিত সম্পদ আদায় করতে পারবে জামায়াত, যে দলটি নারী-পুরুষ সকলের জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে পারবে। এমনকি মা-বোনদের প্রকৃত সম্মান ও নিরাপত্তা নিশ্চয়তা করতে পারবে। স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে পারে একমাত্র এই দলটি। ইন-শা-আল্লাহ সবকিছুই সম্ভব হবে জামায়াত আগামীতে ক্ষমতায় গেলে।’

শনিবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

জেলা জামায়াতের আমির মো. শাহিনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জে আজ তাঁতিদের চরম দুরবস্থা। দুরবস্থা হয়েছে সিরাজগঞ্জ তথা শাহজাদপুর ও বাঘাবাড়ি অঞ্চলের হাজারো গো-খামারিদের। তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জে তাঁতের প্রধান উপকরণ সুতা-রং ন্যায্য মূল্যে না পেয়ে বা পৃষ্ঠপোষণের কাঙ্ক্ষিত সরকারি সহযোগিতা না পেয়ে বেশিরভাগ তাঁতই বিগত বছরে বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে ন্যায্য দাম না পেয়ে গো-খামারিরাও দুধের খামার বন্ধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সঠিক দাম না পেয়ে অনেকেই রাস্তায় দুধ ঢেলে ফেলেছেন। কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, জামায়াত ক্ষমতায় গেলে তাঁতিদের দুরবস্থা ঘুঁচবে, ঠিক তেমনি গোখামারিরাও দুধের কাঙ্ক্ষিত দাম ফিরে পাবেন। দুধ আর রাস্তায় ঢেলে ফেলতে হবে না।’

তিনি বলেন, ‘এ অঞ্চলে গুঁড়ো দুধ প্রক্রিয়াজাতকরণে দুগ্ধ প্রসেস মিল বসানো হবে। সিরাজগঞ্জের তরল দুধ এ জেলাতেই গুঁড়ো দুধে প্রসেস করে উত্তরাঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানেও পাঠিয়ে, বিদেশেও রপ্তানি করা হবে আগামীতে ইন-শা-আল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘সিরাজগঞ্জের নদী ভাঙন রোধে যমুনায় যত্রতত্র নদী খনন প্রকল্পের নামে বালু খেকোদের প্রতিষ্ঠিত করতে অতীতে নানা লুটপাট প্রকল্প গ্রহণ করা হয়। ইন-শা-আল্লাহ জামায়াত ক্ষমতায় গেলে যমুনায় প্রকৃত খনন কাজ করা হবে এবং খনন কাজের বালি দিয়েই দুই পাড়ে স্থায়ী সুরক্ষা প্রকল্প গ্রহণ করা হবে।’

বক্তব্য শেষে তিনি সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের জামায়াতের প্রার্থী মো. শাহিনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালি) আসনের মোহাম্মদ আলী আলমকে

দাঁড়িপাল্লা প্রতীক এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জোটভুক্ত খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মাওলানা আব্দুর রউফকে রিকশা প্রতীক ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাইফ মোস্তাফিজকে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে তাদের সকলকে বিজয়ী করার জন্য সিরাজগঞ্জবাসীকে আহ্বান জানান।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৫

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৫