শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ডিসি আমাকে কোন এখতিয়ারে শোকজ করে : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ডিসি আমাকে কেন শোকজ করে? ডিসি কেন আমাকে আদেশ দেয় সশরীরে উনার কাছে হাজির হতে। উনি কি তা পারেন? এই প্রশ্নটা আইন অনুযায়ী সাংবাদিকদের সামনে রাখছি। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী তদন্ত কমিটির একটি আছে, তাদের কাছে প্রেরণ করতে পারবে। নির্দেশ দেবে কমিশন, নট ডিসি। ডিসির যেই চিঠি যেটা […]

নিউজ ডেস্ক

১৯ জানুয়ারী ২০২৬, ২১:১০

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ডিসি আমাকে কেন শোকজ করে? ডিসি কেন আমাকে আদেশ দেয় সশরীরে উনার কাছে হাজির হতে। উনি কি তা পারেন? এই প্রশ্নটা আইন অনুযায়ী সাংবাদিকদের সামনে রাখছি।

ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী তদন্ত কমিটির একটি আছে, তাদের কাছে প্রেরণ করতে পারবে। নির্দেশ দেবে কমিশন, নট ডিসি। ডিসির যেই চিঠি যেটা আমি পাই নাই, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই চিঠিটা তিনি কোন এখতিয়ারে দিলেন?

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ১৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে করা জরিমানা, ইউএনওর চিঠি ও ডিসির শোকজের বিষয়ে রুমিন ফারাহানা এ সংবাদ সম্মেলন করেন।

রুমিন ফারাহানা বলেন, গত ১৭ জানুয়ারি আমাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগেও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা মানে আমার অপরাধের শাস্তি। তারপর সরাইল উপজেলার ইউএনও, তিনি বিচারিক কমিটির কাছে চিঠি পাঠিয়েছেন। এর মানে আমার এক অপরাধে দুটি শাস্তি হয়েছে। এখানেই থামলো না, ৩ নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি তিনি আবার আমাকে একটি শোকজ নোটিশ পাঠিয়েছেন যেটি এখনো আমি পাইনি, সামাজিক যোগযোগ মাধ্যমে দেখেছি। এক অপরাধের জন্য আমাকে তিনটা শাস্তি দেওয়া হলো।

প্রশাসনের পক্ষপাতের বিষয়ে তিনি বলেন, আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম। সেখানে বিএনপির জোটের প্রার্থী তিনি কীভাবে জনসভা করে বেড়াচ্ছেন। জোনায়েদ আল হাবিবের ফেসবুক প্রোফাইলে গেলেই তার সভার নমুনাগুলো দেখা যাবে। আর আমি একটা হ্যান্ডমাইক নিয়ে চলি। শুধু তাই নয়, বিএনপির জোট প্রার্থী শাহবাজপুরে গরু জবাই করে মানুষ খাইয়েছেন।

এ সমস্ত দলিল যখন আমি ডিসি সাহেবকে দেখালাম, উনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম যে আমি তো এখনো অব্দি ৪৫ হাজার টাকা জরিমানা দিয়েছি, বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে? আমি দেড় ঘণ্টা উনার সামনে বসে থেকেও অঙ্কটা জানতে পারলাম না। তার মানে এ সমস্ত ডকুমেন্ট (জোটের প্রার্থীর প্রচারণার প্রমাণ) ভিডি ও ফটো যেখানে রয়েছে, সেখানে ১ টাকাও তাকে জরিমানা করা হয়নি।

এটা আমি ধরে নেব তাহলে এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি। যারা অলরেডি পক্ষপাত করছে। আপনারা আমাকে বলেন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডটা কোথায় আছে। এই ডিসি, এই ইউএনওর অধীনে আমি কি বিচার পাব। এই প্রশ্ন সাংবাদিক ভাইদের কাছে রাখছি।

নির্বাচনে আচরণবিধির রেফারেন্স টেনে রুমিন ফারাহানা বলেন, রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাকে বলা হয়েছে, রুমিন ফারহানা হচ্ছে টিস্যু পেপার যাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে। টিস্যু পেপার যেমন কাজে লাগে না, রুমিন ফারহানার এখন কোনো কাজ নাই। এই ধরনের উস্কানিমূলক, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে। আমি গত ১৩ তারিখ ডিসি সাহেবকে জানিয়েছে। কিন্তু এখনো অব্দি ডিসি সাহেব কোনো ব্যবস্থা নিয়েছেন কি না আমার জানা নাই।

হতাশা ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি, প্রশাসন যদি ২০১৮ সালের মতো কাজ করে এই নির্বাচন সুষ্ঠ হওয়ার কোনো কারণ নেই। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি নির্বাচন কমিশনকে বলব ব্রাহ্মণবাড়িয়া-২ এর ব্যাপারে, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, একজন আইনজীবী এবং একজন স্বতন্ত্র

প্রার্থী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব ডিসি সাহেব কোন এখতিয়ারে আমাকে উপস্থিত হতে বললেন এবং না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই ব্যাপারে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেবেন। কারণ ডিসি, এসপি, ইউএনওসহ প্রশাসন এখন পর্যন্ত পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে, সেহেতু নির্বাচন কমিশনের কাছে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রশ্ন রাখলাম।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১