শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারেনি। এই সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধও হয়। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিকদল এরইমধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐকমত্য কমিশনে। এর মাধ্যমে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে। কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া […]

জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩

জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারেনি। এই সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধও হয়।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিকদল এরইমধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐকমত্য কমিশনে। এর মাধ্যমে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে।

কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তবেই নির্বাচনে অংশ নেবে এনসিপি।

এদিকে, বিএনপির সঙ্গে মতপার্থক্য কতোটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন এনসিপি নেতারা।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, প্রায় সবগুলো দল উচ্চকক্ষে পিআরের কথা বললেও বিএনপিসহ কয়েকটি দল তা চায় না। তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন। ঐকমত্য কমিশনর দ্বিতীয় দফার বৈঠকে ২০টির মধ্যে ৭টি বিষয়েই বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে।


এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। তবে বিএনপি জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চাচ্ছে। দলটি পুরনো কাঠামো, সংবিধান ও আইন রেখেই জুলাই সনদকে রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে রাখতে চাচ্ছে।

অন্যদিকে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার পাশাপাশি সংবিধানে অন্তর্ভূক্তির দাবিতে অনড় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা।

এ বিষয়ে আখতার হোসেন বলেন, বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকেই জুলাই সনদ কার্যকর সম্ভব। সনদ বাস্তবায়নে করতে না দেওয়ার মানসিকতা দলটির মধ্যে তৈরি হলে তা জাতির সঙ্গে প্রতারণা হবে।

আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের বেশিরভাগ বিষয়ে বিএনপি একমত হয়েছে। ফলে সনদকে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

এরপরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা।


আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ঐকমত্য হওয়া বিষয়গুলোর মধ্যে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে। অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি দেওয়া হবে।

আরিফুল ইসলাম আদীব বলেন, সনদ নিয়ে বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবে বলে আশা করছি। এই সনদের আইনি ভিত্তির জন্য দলটি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবে বলে মনে করছি।

এনসিপি নেতারা বলেন, নব্বইয়ের ৩ দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় দেশের জনগণ হতাশ হয়েছে। সেই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০