বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নির্বাচনের রোডম্যাপ দিতে দেরি কেন, বিএনপি জানতে চায়

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে—আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন এবং ছাত্র প্রতিনিধিদের রাজনৈতিক সংযোগ। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিন ছাত্র প্রতিনিধি যুক্ত হন। এর পরপরই, পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ দেখা দেয়—সরকারের নিরপেক্ষতা কি আদৌ আছে? এই প্রশ্ন তীব্রতর হয়েছে যখন এক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ‘জাতীয় নাগরিক […]

নির্বাচনের রোডম্যাপ দিতে দেরি কেন, বিএনপি জানতে চায়

ছবি : সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ২৩:০৭

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে—আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন এবং ছাত্র প্রতিনিধিদের রাজনৈতিক সংযোগ। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিন ছাত্র প্রতিনিধি যুক্ত হন। এর পরপরই, পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ দেখা দেয়—সরকারের নিরপেক্ষতা কি আদৌ আছে?

এই প্রশ্ন তীব্রতর হয়েছে যখন এক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে যোগ দেন। আর এখনো সরকারে রয়েছেন আরও দুই ছাত্র প্রতিনিধি, যাদের ভূমিকাকে কেন্দ্র করে সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে। কিন্তু এখন বিভিন্ন মহল থেকে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। আমরা চাই না, এই সরকারকে নিয়ে জনগণের মনে অবিশ্বাস তৈরি হোক। কিন্তু সেই অবিশ্বাস যদি গভীর হয়, তাহলে সেটি হবে জাতীয় দুর্ভাগ্য।”

বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বড় প্রশ্ন এখন—নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না কেন? এই বিষয়ে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জনগণের পক্ষ থেকেই প্রশ্ন উঠছে—প্রধান উপদেষ্টা কি নতুন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সময় দিচ্ছেন? নইলে রোডম্যাপ ঘোষণা বিলম্বিত হচ্ছে কেন? আমরা দেখছি নির্বাচন কমিশনকে কার্যকরভাবে সহযোগিতা করা হচ্ছে না।”

সরকারের নিরপেক্ষতার ঘাটতিকে বিএনপি সরাসরি ‘ফ্যাসিবাদের উন্মুক্ত পথ’ বলে আখ্যায়িত করেছে। আমীর খসরু বলেন, “যখন সরকার নিজেরা নির্বাচন নিয়ে দ্বিধায় থাকে, তখন ফ্যাসিস্টদের জন্য পথ পরিষ্কার হয়ে যায়। এটা কোনোভাবেই কাম্য নয়। দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। সেই পরিবর্তন প্রতিফলিত করতে হলে, সরকারকে নিরপেক্ষ থাকতে হবে—কোনো রাজনৈতিক পক্ষের ছত্রচ্ছায়ায় নয়।”

সরকারি দায়িত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নেতারা। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “যদি সরকার ছাত্রদের পক্ষ নেয়, তাহলে দেশের রাজনৈতিক শক্তিগুলো একে ভিন্নভাবে দেখবে। ইতোমধ্যে তাই দেখা যাচ্ছে। ছাত্ররা যদি নিজেই রাজনৈতিক দল করে এবং ক্ষমতার অংশে থাকে, তাহলে তারা স্বাভাবিকভাবেই অতিরিক্ত সুবিধা পাবে। তাই তাদের উচিত এখনই সরে যাওয়া।”

সরকারের বিভিন্ন দফতর ও মন্ত্রণালয়ে সংযুক্ত ছাত্র প্রতিনিধিদেরও অপসারণের দাবি উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে সরকার যদি নিজেদের নিরপেক্ষ দাবি করতে চায়, তবে তাদের এই ছাত্ররাজনীতি ঘেঁষা কাঠামো থেকে বেরিয়ে আসতে হবে।

বিএনপির স্পষ্ট ভাষায় দাবি—এই সরকারকে প্রমাণ করতে হবে, তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ নয়, বরং একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্যই গঠিত অন্তর্বর্তী কাঠামো। আর এই প্রমাণের প্রথম ধাপ—নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা।

জনগণ এখন অপেক্ষায়—রোডম্যাপ আসবে, নাকি আবারও সময় টেনে ক্ষমতা ধরে রাখার চক্রান্ত চলবে?

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭