সোমবার, ২৭ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য

প্রতিকূলতার ভেতর ফুটে ওঠা এক ‘জেসমিন’

শত প্রতিকূলতার ভেতর থেকেই খুঁজে নেন নতুন গাঁথুনি, নতুন আলো। তেমনই এক গল্পের নাম জেসমিন। বগুড়ার সারিয়াকান্দীর সেই নদীভাঙা গ্রাম কর্ণিবাড়ী থেকেই শুরু তাঁর যাত্রা। একটি মেয়ে, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন, অথচ পায়ের নিচে ছিল কাদামাটির বাস্তবতা।

প্রতিনিধি ডেস্ক

০৮ নভেম্বর ২০২৫, ১৬:৩১

রোকুনুজ্জামান, নিজস্ব প্রতিনিধি

জীবনের প্রতিটি অধ্যায়ই যেন এক নতুন পরীক্ষা, যেখানে সময় কখনো আঘাত করে, কখনো শিক্ষা দেয়। কিন্তু কিছু মানুষ আছেন, যারা শত প্রতিকূলতার ভেতর থেকেই খুঁজে নেন নতুন গাঁথুনি, নতুন আলো। তেমনই এক গল্পের নাম জেসমিন। বগুড়ার সারিয়াকান্দীর সেই নদীভাঙা গ্রাম কর্ণিবাড়ী থেকেই শুরু তাঁর যাত্রা। একটি মেয়ে, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন, অথচ পায়ের নিচে ছিল কাদামাটির বাস্তবতা। প্রকৃতির নির্মমতা তাঁকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে, কিন্তু জেসমিন সেই ভাঙনের মাঝেই তৈরি করেছেন নিজের অটুট ভবিষ্যৎ।

নদীর পাড় যখন ভেঙে যাচ্ছিল, তখন হয়তো তাঁর শৈশবও ভেঙে যাচ্ছিল একটু একটু করে। তবু সেই সময়েই মনে জন্ম নেয় এক প্রশ্ন—

“আমিও কি পারি আলোর পথে হাঁটতে?” আজ সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন নিজের জীবনের গল্পে। দিনাজপুর মেডিক্যাল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী এখন কেবল এক নাম নয়, এক অনুপ্রেরণা, এক দৃঢ়তার প্রতীক।

জেসমিনের আনুষ্ঠানিক শিক্ষাজীবনের শুরু মাত্র সাত বছর বয়সে। ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষকরা অবাক হয়ে দেখেন তাঁর শেখার ক্ষমতা। নতুন কিছু জানার কৌতূহল আর দ্রুত বিষয় আয়ত্ত করার দক্ষতায় তিনি খুব অল্প সময়েই হয়ে ওঠেন সবার প্রিয়। প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবইয়ের বাইরে চিত্রাঙ্কন, আবৃত্তি, কুইজ সব ক্ষেত্রেই জেসমিনের উপস্থিতি ছিল উজ্জ্বল।

মাধ্যমিকে ওঠার পর তাঁর প্রতিভা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। গণিত ও বিজ্ঞানে অসাধারণ দক্ষতা, যুক্তিতে তীক্ষ্ণতা এবং নেতৃত্বের গুণে তিনি হয়ে ওঠেন সহপাঠীদের অনুপ্রেরণা। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় একের পর এক পুরস্কার অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করেন এক বহুমুখী প্রতিভা হিসেবে। অষ্টম শ্রেণিতে উপজেলায় প্রথম স্থান পেয়ে মেধাবৃত্তি এবং এসএসসিতে বোর্ডের মেধাতালিকায় স্থান অর্জন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক।

রাজশাহীর এক নামী কলেজে ভর্তি হওয়ার পর জেসমিনের জ্ঞানপিপাসা পায় নতুন গতি। সহপাঠীরা তাঁকে ভালোবেসে ডাকত

“গুগল প্রো ম্যাক্স” নামে। বিতর্ক, বিজ্ঞান কুইজ, রচনা প্রতিযোগিতা সবখানেই তিনি ছিলেন প্রথম সারিতে। ২০২২ সালে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় স্থান পেয়ে ভর্তি হন দিনাজপুর মেডিক্যাল কলেজে। তাঁর শৈশবের স্বপ্ন তখন বাস্তবে রূপ নেয়। এক শিক্ষক বলেন, “জেসমিন শুধু একজন শিক্ষার্থী নন, সে পুরো এলাকার গর্ব।”

এসব সাফল্য নিয়ে কথা হয় জেসমিনের সাথে। তিনি জানান, “নদীভাঙনে আমাদের ঘর হারালেও আমি বিশ্বাস হারাইনি। আল্লাহর রহমত, পরিবারের দোয়া আর নিজের পরিশ্রমই আমাকে এখানে এনেছে। আমি চাই, আমার মতো মেয়েরা বুঝুক স্বপ্ন সত্যিই পূরণ হয়, যদি মন থেকে বিশ্বাস রাখা যায়।”

আজ জেসমিন শুধু মেডিক্যাল শিক্ষার্থী নন, তিনি আশার প্রতীক। তাঁর গল্প শেখায়, ভাঙন যত গভীরই হোক, যদি মন অটুট থাকে, তবে সেই ভাঙন থেকেই গড়ে ওঠে আলোকিত পথচলা।

অন্যান্য

বাজেট ছাঁটাই প্রস্তাবের আলোচনা থেকে সরে দাঁড়াল বিরোধী দল

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা প্রত্যাহার করে নিয়েছে বিরোধী দল। মঙ্গলবার (৩০ জুন) সংসদের বাজেট অধিবেশনের বিকাল সেশনে ছাঁটাই প্রস্তাবের আলোচনার সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন। তিনি স্পিকারের অনুমতি নিয়ে দাঁড়িয়ে জানান, বিরোধী দলের দেওয়া ছাঁটাই প্রস্তাবগুলো গৃহীত হওয়ার সম্ভাবনা না থাকায় এবং […]

বাজেট ছাঁটাই প্রস্তাবের আলোচনা থেকে সরে দাঁড়াল বিরোধী দল

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২৬, ২০:৫২

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা প্রত্যাহার করে নিয়েছে বিরোধী দল।

মঙ্গলবার (৩০ জুন) সংসদের বাজেট অধিবেশনের বিকাল সেশনে ছাঁটাই প্রস্তাবের আলোচনার সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

তিনি স্পিকারের অনুমতি নিয়ে দাঁড়িয়ে জানান, বিরোধী দলের দেওয়া ছাঁটাই প্রস্তাবগুলো গৃহীত হওয়ার সম্ভাবনা না থাকায় এবং সংসদের মূল্যবান সময় বাঁচাতে সেগুলো প্যাকেজ আকারে প্রত্যাহার করা হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাবগুলো দিয়েছি, কিন্তু কোনোটি গৃহীত হতে দেখিনি। সময়ের সদ্ব্যবহার ও রেওয়াজের প্রতি সম্মান রেখে আমরা সব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করছি।”

এরপর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, ট্রেজারি বেঞ্চ বিষয়টি গ্রহণ করেছে। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীর দাবির পর ছাঁটাই প্রস্তাবগুলো সরাসরি ভোটে উপস্থাপন করা হবে।

পরে স্পিকার দাবি নম্বর ৩৪ উত্থাপনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আহ্বান জানান।

অন্যান্য

গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে মিথ্যা কথা বলে গেলেন

ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। বক্তারা বলেন, গোলাম পরওয়ার পার্থর নামে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার করেছেন। সোমবার (১৫ জুন) রাতে ভোলা শহরের নতুন জেলা বিজেপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ […]

গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে মিথ্যা কথা বলে গেলেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৬ জুন ২০২৬, ১০:৫২

ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। বক্তারা বলেন, গোলাম পরওয়ার পার্থর নামে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার করেছেন।

সোমবার (১৫ জুন) রাতে ভোলা শহরের নতুন জেলা বিজেপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, শনিবার (১৩ জুন) দুপুরে ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাম পরওয়ার। ভোলা সদর আসনের এমপি পার্থকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি ভোলার মানুষের কাছে আসেন না, উলটো মানুষকে কষ্ট করে ঢাকায় যেতে হয় তার কাছে। নির্বাচিত হওয়ার পর তিনি সংসদে ভোলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে জোরালো দাবি জানান না, অথচ সরকারকে খুশি করতে সুযোগ পেলেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কথা বলেন।

এদিকে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে গোলাম পরওয়ারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে একটি মিথ্যা কথা বলে গেলেন। এতো বড় মিথ্যা কথা ভোলার মানুষ আর শোনেনি বলে আমার মনে হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই বরিশালের জনসভায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-বরিশাল সেতুর কথা বলেছেন। তিনি জাতীয় সংসদে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজনসহ ভোলার নানা সমস্যার কথা সংসদে তুলে ধরেছেন। যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তো সময়ের প্রয়োজন।

তিনি বলেন, আমি জানতে চাই, গোলাম পরওয়ার কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন অসত্য কথা প্রচার করেছেন। অথচ তার নিজের এলাকাতেই নিজের ঠাঁই নেই। নির্বাচন হয়েছে সবেমাত্র কয়েকমাস হল, অথচ গোলাম পরওয়ার আলাদিনের চেরাগের মতো সব দেখতে চান। বাংলাদেশের মানুষ যদি তাদের সব কথা বিশ্বাস করতো, তাহলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো। আমি মনে করি, জামায়াতের ভাওতাবাজির কথা এদেশের মানুষ কোনোদিন গ্রহণ করে নাই। ভোলার উন্নয়নের জন্য পার্থর বিকল্প আর কেউ নেই।  এছাড়া গোলাম পরওয়ারের বক্তব্য প্রত্যাহারের আহ্বান ও জানান তিনি।

সমাবেশে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোত্তাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নুরনবী। ভোলা সদর উপজেলার বিজেপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো.বুলবুল প্রমুখ বক্তব্য দেন। এছাড়া বিজেপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

অন্যান্য

যোগ সমগ্র বিশ্বের ভবিষ্যতের পথপ্রদর্শক: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যোগ কেবল ব্যক্তিগত সুস্থতার মাধ্যম নয়, বরং এটি সমগ্র বিশ্বের ভবিষ্যতের পথপ্রদর্শক। রোববার (২১ জুন) সকালে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগচর্চায় অংশ নেন। সমবেত জনতার উদ্দেশে মোদি […]

যোগ সমগ্র বিশ্বের ভবিষ্যতের পথপ্রদর্শক: নরেন্দ্র মোদি

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

২১ জুন ২০২৬, ১১:২৯

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যোগ কেবল ব্যক্তিগত সুস্থতার মাধ্যম নয়, বরং এটি সমগ্র বিশ্বের ভবিষ্যতের পথপ্রদর্শক।

রোববার (২১ জুন) সকালে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগচর্চায় অংশ নেন।

সমবেত জনতার উদ্দেশে মোদি বলেন, “যোগ শুধু একজন ব্যক্তির সুস্থ জীবন নিশ্চিত করে না, এটি মানবজাতির জন্য একটি ইতিবাচক ও শান্তিময় ভবিষ্যতের দিকনির্দেশনাও প্রদান করে।”

২১ জুনকে বছরের দীর্ঘতম দিন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “যোগ আজ সারা বিশ্বকে ভারতের সঙ্গে সংযুক্ত করেছে। এটি মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

পশ্চিমবঙ্গের মাটিতে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বাংলার মহান মনীষীদের অবদানের কথাও স্মরণ করেন।

এবারের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের কর্মক্ষমতা ও সম্ভাবনা যাতে কমে না যায়, সে লক্ষ্য অর্জনে যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, “আমাদের এমন জীবনধারা গড়ে তোলা উচিত, যাতে ৫০ বছর বয়সেও ৩০ বছরের মানুষের মতো কর্মক্ষম থাকা সম্ভব হয়।”

নিয়মিত যোগচর্চার বিভিন্ন উপকারিতার কথা তুলে ধরে মোদি বলেন, এটি শরীরকে নমনীয় রাখে, ক্লান্তি দূর করে, মানসিক চাপ কমায় এবং জীবনযাপনজনিত নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। একই সঙ্গে এটি মানুষের মধ্যে ইতিবাচক শক্তি ও মানসিক স্থিতি গড়ে তোলে।

তিনি আরও বলেন, সুস্থ বার্ধক্যের ধারণা কেবল প্রবীণদের জন্য নয়; সব বয়সী মানুষের জন্যই সমানভাবে প্রযোজ্য। সুষম খাদ্যাভ্যাস, পরিমিত জীবনযাপন এবং নিয়মিত ঘুম ও জাগরণের অভ্যাসের সঙ্গে যোগচর্চা যুক্ত হলে তা একটি স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে পারে।

মোদি বলেন, “যোগ কেবল শারীরিক ব্যায়াম নয়; এটি আত্মনিয়ন্ত্রণ, মানসিক স্থিরতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের পথ দেখায়। বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

যোগ দিবসকে শুধু একটি বার্ষিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান জানিয়ে তিনি ‘যোগ ৩৬৫’ কর্মসূচির কথা উল্লেখ করেন। এ উপলক্ষে একটি ১০০ দিনের অনলাইন যোগ কর্মসূচি শুরু হয়েছে, যেখানে বিশ্বের ১৩০টি দেশের অংশগ্রহণকারী যুক্ত হয়েছেন বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বিশ্বব্যাপী সুস্বাস্থ্য, সম্প্রীতি ও শান্তির সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।