জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও যুগ্মসচিব ড. মোহাম্মদ কামরুজ্জামান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে গত ২৯ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিজনিত কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ড. মোহাম্মদ কামরুজ্জামানকে বদলিপূর্বক প্রেষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব অতিরিক্ত দায়িত্ব হিসেবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সেই আন্দোলনের ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে সরকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করেছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন মহাপরিচালকের নেতৃত্বে জাদুঘরের গবেষণা, সংরক্ষণ, প্রদর্শনী ও জনসম্পৃক্ত কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।