ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে।
গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। নির্ধারিত বিরতি শেষে আজ থেকে সংসদের নিয়মিত কার্যক্রম আবার শুরু হবে।
চলতি অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন হয়েছে। পাশাপাশি অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইনশৃঙ্খলাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উঠে আসে।