শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইরান পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডে জড়িত মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে গুপ্তচরবৃত্তি ও ইসরাইলের সাথে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত এক মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আজ (বুধবার) সকালে ‘রুজবেহ ভাদি’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে।   মামলার নথি ও ভাদির নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী, তিনি সম্পূর্ণ সচেতনভাবে মোসাদের সাথে সহযোগিতা করছেন। ভাদি ইরানের একটি সংবেদনশীল সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তার […]

ইরান পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডে জড়িত মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইরান পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডে জড়িত মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

এডিটর

০৭ আগস্ট ২০২৫, ১০:৪৪

ইরানে গুপ্তচরবৃত্তি ও ইসরাইলের সাথে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত এক মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আজ (বুধবার) সকালে ‘রুজবেহ ভাদি’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে।  

মামলার নথি ও ভাদির নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী, তিনি সম্পূর্ণ সচেতনভাবে মোসাদের সাথে সহযোগিতা করছেন। ভাদি ইরানের একটি সংবেদনশীল সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং তার উচ্চস্তরের অ্যাক্সেসের কারণে তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থার প্রধান লক্ষ্যে পরিণত হন। তাকে সাইবারস্পেসের মাধ্যমে মোসাদে নিয়োগ দেওয়া হয় এবং তিনি মোসাদ অফিসারদের বিভিন্ন মূল্যায়ন পর্যায়ে অংশ নিয়েছিলেন।

ভাদির পরিচয় যাচাই করার পর, অ্যালেক্স নামে একজন মোসাদ কর্মকর্তা তার উচ্চস্তরের অ্যাক্সেস নিশ্চিত করে তাকে দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে যান। এর অল্প সময়ের মধ্যেই আরেক এজেন্ট ‘কেভিন’ তার হ্যান্ডলার হিসেবে দায়িত্ব নেয় এবং এভাবেই মোসাদের সাথে তার আনুষ্ঠানিক সহযোগিতা শুরু হয়।

ভাদির অনুরোধ অনুযায়ী, পুরস্কারভিত্তিক ব্যবস্থার পরিবর্তে একটি ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটের মাধ্যমে তার অ্যাকাউন্টে মাসিক অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদান এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ভাদিকে গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য সংগ্রহ ও সরবরাহ করার জন্য প্রস্তুত করা হয়েছিল।

এরপর আসামীকে ভিয়েনা ভ্রমণের নির্দেশ দেওয়া হয়, যেখানে তিনি মোসাদ এজেন্টদের সাথে পাঁচটি গোপন বৈঠক করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, গোপনীয়তা নিশ্চিত করতে এই বৈঠকগুলো কঠোর নিরাপত্তা প্রোটোকল মেনে পরিচালিত হয়েছিল।

অস্ট্রিয়ার রাজধানীতে তার ভ্রমণ ও মোসাদ অফিসারদের সাথে সাক্ষাতের সময়, ভাদিকে তার মিশন সম্পর্কে পূর্ণ ব্রিফিং দেওয়া হয় এবং তিনি তেহরানে ফিরে এসে আদেশগুলো কার্যকর করেন।

ভাদিকে সংস্থাগত উন্নয়ন ও প্রাপ্য গোয়েন্দা তথ্য সম্পর্কে সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে হতো। পরিষেবার প্রযুক্তিগত জিজ্ঞাসাবাদের জবাব দেওয়ার পর, তিনি সংশ্লিষ্ট আর্থিক ক্ষতিপূরণ পেতেন।

ভাদি ইরানের একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কেও মোসাদকে তথ্য সরবরাহ করেছিলেন, যিনি সাম্প্রতিক সময়ে ইসরাইলের আগ্রাসনে শাহাদাতবরণ করেন।

একটি মিশনের সময় যখন তিনি একজন মোসাদ এজেন্টের সাথে দেখা করছিলেন, ইরানের নিরাপত্তা বাহিনী তার কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে তার সম্পর্ক নিশ্চিত করে তাকে গ্রেফতার করে।

এই মামলা ‘গোপনীয় তথ্য সংগ্রহ এবং ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার’ অভিযোগে আদালতে পাঠানো হয় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা তদন্ত করা হয়।

ভাদিকে ‘ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কার্যক্রম আইন’-এর ৬ নম্বর ধারা এবং ইরানের ইসলামি দণ্ডবিধির ২৭৯, ২৮৩, ২৮৬ ও ২১১ নং ধারার অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আদালত রায়ে বলেছে, তার কর্মকাণ্ড অভ্যন্তরীণ ও বহিরাগত জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে এবং জনশৃঙ্খলার গুরুতর ব্যাঘাত ঘটিয়েছে।

সূত্রঃ পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪