সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

আরব-মুসলিম দেশগুলোর নীরবতার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে

ইসরায়েলি আগ্রাসন, গাজায় চলমান গণহত্যা এবং মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আবদুল মালেক বদরুদ্দিন আল হুথি। একই সঙ্গে তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ও মুসলিম জাতির সামনে দায়িত্ববোধের কথাও তুলে ধরেন। আজ (বৃহস্পতিবার) সাপ্তাহিক ভাষণে আল হুথি বলেন, “এই মুহূর্তে ফিলিস্তিনিরা, বিশেষত নারী ও শিশুরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের […]

আরব-মুসলিম দেশগুলোর নীরবতার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে

আরব-মুসলিম দেশগুলোর নীরবতার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে

নিউজ ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১২:৩৫

ইসরায়েলি আগ্রাসন, গাজায় চলমান গণহত্যা এবং মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আবদুল মালেক বদরুদ্দিন আল হুথি। একই সঙ্গে তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ও মুসলিম জাতির সামনে দায়িত্ববোধের কথাও তুলে ধরেন।

আজ (বৃহস্পতিবার) সাপ্তাহিক ভাষণে আল হুথি বলেন, “এই মুহূর্তে ফিলিস্তিনিরা, বিশেষত নারী ও শিশুরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। মার্কিন সমর্থন এবং আরব-মুসলিম দেশগুলোর নীরবতার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এই সপ্তাহটি ছিল সবচেয়ে ভয়াবহ—তারা ইচ্ছাকৃতভাবে গর্ভবতী নারীদের লক্ষ্যবস্তু করছে যাতে এক গুলিতে দুটি প্রাণ হারায়।”

তিনি বলেন, “গাজাবাসীদের অনাহারে রাখার মতো বর্বরতা শুধু মানবতাবিরোধী অপরাধ নয়, বরং এটি পুরো মুসলিম ও আরব জাতির জন্য চিরস্থায়ী কলঙ্ক। গাজার শিশুরা এখন অপুষ্টি ও অনাহারে ধুঁকছে, যা গোটা মানবজাতির জন্যই অপমানজনক। ইসরায়েলি বাহিনী শিশুদের দুধ পর্যন্ত আটকে রেখেছে। এমনকি তারা গর্ব করে শিশু হত্যার ভিডিও প্রকাশ করছে যেন সেটা কোনো খেলা! তবে কোথায় সেই মানবাধিকার, কোথায় শিশু অধিকারের তথাকথিত সংগঠনগুলো?”

আল হুথি বলেন, “গত ৫ দিনে বহু মানুষ কিছু খেতে পারেনি। অপুষ্টিতে আক্রান্ত প্রায় ৭১ হাজার শিশু এখন মৃত্যুঝুঁকিতে এবং ৯ লাখ শিশু অনাহারে ভুগছে। তাদের মধ্যে ৭০ হাজার প্রবেশ করেছে মারাত্মক অপুষ্টির স্তরে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শান্তি ও স্বাভাবিকীকরণের যে প্রচার চালানো হচ্ছে, তা ফিলিস্তিনিদের মনোবল ভাঙার এক গভীর চক্রান্ত। এই প্রোপাগান্ডা আরব মিডিয়া ও শিক্ষাব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।”

আল হুথি স্পষ্ট করে বলেন, “ইসরায়েল কখনোই প্রকৃত শান্তি চায় না। তারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি তো দূরে থাক, এমনকি সীমিত পরিসরের কোনো স্বায়ত্তশাসিত রাষ্ট্রও মানতে রাজি নয়। তারা কেবল একটি পরাধীন ব্যবস্থার কথা বলে, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে।”

তিনি বলেন, “যারা ভাবেন ইসরায়েল কিছু ন্যায্যতা মানবে, তারা ভুল করছেন। কুরআনের ভাষায়—ওরা কাউকেই কিছু দেয় না।”

আল হুথি বলেন, “গাজার মানুষ আজ মনে করে তারা মুসলিম ও আরব সরকারের বিশ্বাসঘাতকতার শিকার। কারণ এত ভয়াবহ পরিস্থিতিতেও কেউ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “বিভিন্ন আরব সরকার এখন ইসরায়েলি ও মার্কিন প্রোপাগান্ডা আরবিতে অনুবাদ করে নিজ জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।”

আনসারুল্লাহ নেতা বলেন, “যদি এখনই ইসরায়েলের আগ্রাসন থামানো না হয়, তবে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। তখন কেউ নিরাপদ থাকবে না।”

তিনি জানান, “আমেরিকা ও ইসরায়েল মুসলিম বিশ্বকে নিরস্ত্র করতে চায় যাতে তাদের দমন করা সহজ হয়। কিন্তু ইয়েমেন সেই ফাঁদে পড়বে না। প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা সর্বদা প্রস্তুত।”

আল হুথি বলেন, “ইসরায়েলের এইলাত বন্দর ও বেন গুরিয়ন বিমানবন্দরের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। সেই অবরোধ আরও কার্যকর করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।”

তিনি বলেন, “গাজার প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বের কারণে ইসরায়েলি সেনাবাহিনী কৌশলগত সংকটে পড়েছে। অন্যদিকে, বিশ্বজনমত এখন ফিলিস্তিনিদের পক্ষে ও মুসলিম জাতির প্রতি সহানুভূতির দিকে ঝুঁকে পড়ছে।”#

সূত্র: পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩০

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩০

আন্তর্জাতিক

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের […]

প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৬, ১০:৪৫

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের এক শীর্ষ মন্ত্রী ভারতের নাম উল্লেখ না করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে।

ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল কর্তৃক আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের সমস্ত পানি সম্পূর্ণ ব্যবহারের ঘোষণার পরই ইসলামাবাদের পক্ষ থেকে এই তীব্র প্রতিক্রিয়া এল।

ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক সরাসরি অভিযোগ করেন যে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী সিন্ধু নদের পানির কলটি নিয়ন্ত্রণ করছেন এবং তিনি পাকিস্তানে এক ফোঁটা পানিও আসতে দিতে চান না।

পাকিস্তানি এই মন্ত্রী বলেন যে তাদের দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। ফলে অন্য কেউ এসে তাদের দেশের খাদ্য নিরাপত্তা, অর্ধেক কর্মসংস্থান এবং ২৫ শতাংশ অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন যে পানির অধিকার খর্ব করা হলে তার চড়া মূল্য দিতে হবে এবং তারা যেকোনো মূল্যে নিজেদের স্বার্থ রক্ষা করবেন।

মুসাদিক মালিক আরও যুক্তি দেন যে আন্তর্জাতিক প্রথা অনুযায়ী চুক্তি না থাকলেও নদীর উপরিভাগে থাকা দেশগুলো নিচের দেশের পানি প্রবাহ বন্ধ করতে পারে না।

অথচ দুই দেশের মধ্যে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সুনির্দিষ্ট চুক্তি রয়েছে। বিশ্বের অন্যান্য নিম্ন অববাহিকার শিশুদের পানির অধিকার রয়েছে কি না এবং আন্তর্জাতিকভাবে কোনটা প্রকৃত ন্যায়বিচার, তা নির্ধারণের জন্য তারা এই বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরবেন।

একই সংবাদ সম্মেলনে উপস্থিত পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন যে সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিটি আইনগতভাবে এখনও বহাল রয়েছে এবং কোনো দেশ এককভাবে এটি বাতিল বা সংশোধন করতে পারে না।

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন যে সিন্ধু নদের পানি পাকিস্তানের জন্য জীবনরেখা এবং এটি তাদের জন্য একটি লাল রেখা বা ‘রেড লাইন’।

অন্য দিকে ভারতের অবস্থান অত্যন্ত সুদৃঢ় ও স্পষ্ট। গত বছর জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি ভয়াবহ আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটকসহ মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়া দিল্লি এই ঐতিহাসিক পানিবণ্টন চুক্তিটি সাময়িকভাবে স্থগিত বা মুলতবি ঘোষণা করে।

ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান যতক্ষণ না তাদের মাটিতে লালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার দৃশ্যমান প্রমাণ দেবে, ততক্ষণ পর্যন্ত এই পানি চুক্তি স্থগিতই থাকবে।

সূত্র: এনডিটিভি

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩০

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩০