রবিবার, ০১ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইসরাইলের সাথে খেলা রক্তের গন্ধ ছড়াবে: জর্দানবাসী

নিউইয়র্কের মেয়র প্রার্থী বিডিএস আন্দোলনের সমর্থনে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের ওপর জোর দিয়েছেন। বয়কট, বিচ্ছিন্নতা এবং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা প্রচারণা (Boycott, Divestment and Sanctions) একটি বিশ্ব আন্দোলন। এই আন্দোলনের লক্ষ্য হল ফিলিস্তিনি ভূমি দখল বন্ধ করতে, বৈষম্য দূর করতে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থীকে তাদের দেশে প্রত্যাবর্তনের অধিকারকে স্বীকৃতি দিতে অর্থনৈতিক শক্তি দিয়ে […]

ইসরাইলের সাথে খেলা রক্তের গন্ধ ছড়াবে: জর্দানবাসী

ইসরাইলের সাথে খেলা রক্তের গন্ধ ছড়াবে: জর্দানবাসী

এডিটর

১১ জুন ২০২৫, ১০:১১

নিউইয়র্কের মেয়র প্রার্থী বিডিএস আন্দোলনের সমর্থনে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের ওপর জোর দিয়েছেন।

বয়কট, বিচ্ছিন্নতা এবং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা প্রচারণা (Boycott, Divestment and Sanctions) একটি বিশ্ব আন্দোলন। এই আন্দোলনের লক্ষ্য হল ফিলিস্তিনি ভূমি দখল বন্ধ করতে, বৈষম্য দূর করতে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থীকে তাদের দেশে প্রত্যাবর্তনের অধিকারকে স্বীকৃতি দিতে অর্থনৈতিক শক্তি দিয়ে দখলদার শাসকগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি করা। আমেরিকার ম্যাগাজিন আলজেমেইনার জার্নালের ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, রোববার ম্যানহাটনের বেনি ইয়েশুরুন সিনাগগে এক অনুষ্ঠানে নিউইয়র্কের মেয়র প্রার্থী জাহরান মামদানি ইসরাইলের বিরুদ্ধে বিডিএস আন্দোলনকে সমর্থন করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি আবারও জোর দিয়ে বলেছেন।

ব্রিটেনেও, বিডিএস আন্দোলনের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে। সে দেশের বেশিরভাগ মানুষ গাজায় ইসরাইলি অপরাধের কারণে ইসরাইলের ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ আরোপের পক্ষে। ব্রিটেনের সর্বশেষ জরিপ অনুসারে, সেদেশের ৬২% জনগণ ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে চায়, ৬৫% তাদের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করতে চায় এবং ৬০% যুক্তরাজ্য-ইসরাইল বাণিজ্য চুক্তি বন্ধ করতে চায়।

অপরদিকে, কয়েক ডজন ব্রিটিশ এমপি দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে লেখা এক চিঠিতে ইসরাইলকে বয়কটের আহ্বান জানিয়েছেন। চিঠিতে তারা বলেছেন ইহুদিবাদী ইসরাইল ব্যাপকভাবে এবং পদ্ধতিগতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ওই চিঠিতে ৯৬ জন ব্রিটিশ এমপির একটি দল ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংস সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং লন্ডন সরকারকে যুক্তরাজ্য-ইসরাইল বাণিজ্য ও অংশীদারিত্ব চুক্তি স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

ইসরাইল বয়কটের প্রতি বিশ্বব্যাপী সমর্থন অব্যাহত রেখে, স্পেনের সান সেবাস্তিয়ান শহর, যা একটি সার্ফিং প্রতিযোগিতার আয়োজন করছে, টুর্নামেন্টে ইসরাইলি ক্রীড়াবিদদের অংশগ্রহণ বয়কট করেছে। শনিবার, স্প্যানিশ ক্লাব “গ্রোসিকো এন্ডারা সার্ফ” “বাস্ক প্রো জুনিয়র” (Basque Pro Junior) সার্ফিং টুর্নামেন্ট আয়োজন করতে অস্বীকৃতি জানিয়েছে কারণ চারজন ইসরাইলি অংশগ্রহণ করছিল।

জর্দানের জনমতও ইহুদিবাদী ইসরাইলকে বয়কটের পক্ষে আরও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। এদিকে, জর্দানের জনগণ দেশটির সরকারকে বাস্কেটবল টুর্নামেন্টে ইসরাইলের সাথে না খেলার জন্য চাপ দিয়েছে। সোমবার আল-মাকতা ওয়েবসাইট জানিয়েছে, জর্দানে “ইসরাইলের সাথে খেলা বয়কটের ক্যাম্পেইন” তাদের জাতীয় বাস্কেটবল দলের ইসরাইলের সাথে খেলার স্বপ্ন নিয়ে অসন্তোষ প্রকাশ করতে ২ লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে। এ প্রসঙ্গে জর্ডানের মিডিয়া কর্মী “ইনাস হুজির” বলেছেন: ইসরাইলের সাথে খেলার অর্থ এমন একটি অপরাধী গোষ্ঠির সহযোগী হওয়া যার হাত হাজার হাজার ফিলিস্তিনি শিশু এবং মহিলাদের রক্তে রঞ্জিত।

সূত্রঃ পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫১

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫১

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫১

আন্তর্জাতিক

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন। ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের […]

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এ কথা বলেন।

ডুজারিক বলেন, ‘বেসামরিকদের নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের খুব কম দেশই মুক্ত রয়েছে। কারণ আকাশপথ ও নৌপথগুলো এখনো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।’

ডুজারিক জানান, ‘সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। উত্তেজনা আরো বাড়লে তা বেসামরিক নাগরিক এবং বৃহত্তর অঞ্চলের জন্য বিধ্বংসী পরিণতি বয়ে আনবে।’

সূত্র: আল জাজিরা

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৫১