প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনে সকালেই যান চার্চে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় স্ত্রী মেলানিয়াকে নিয়ে সেন্ট জনস চার্চে ঢোকেন তিনি। অভিষেক পূর্ব প্রার্থনা সেরে নিতেই চার্চে যান ট্রাম্প।
চার্চের প্রার্থনা শেষে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প যান হোয়াইট হাউসে। সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন তাদের স্বাগত জানান সকালের চা পানের আয়োজনে।
এর পরপরই ট্রাম্পের পরিবারের সদস্যরা চলে যান ক্যাপিটল হিলে। সেখানে ট্রাম্প ছিলেন না। তিনি পরে পৌঁছাবেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?