বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি‌ই আমেরিকার পরিকল্পনা

ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী হযরত ফাতিমা জাহরাকে (সালামুল্লাহ আলাই) সত্যের পথে জাগরণ, দৃঢ়তা, সাহসিকতা, সত্যকামিতা, যুক্তি ও প্রমাণের শক্তির ক্ষেত্রসহ নানা ক্ষেত্রে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশে দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা নৈরাজ্য ও দাঙ্গা-হাঙ্গামা বাধানোই হল মার্কিন পরিকল্পনা। তিনি আজ (রোববার) নবী-নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা.আ)’র […]

নিউজ ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৪, ২১:৪১

ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী হযরত ফাতিমা জাহরাকে (সালামুল্লাহ আলাই) সত্যের পথে জাগরণ, দৃঢ়তা, সাহসিকতা, সত্যকামিতা, যুক্তি ও প্রমাণের শক্তির ক্ষেত্রসহ নানা ক্ষেত্রে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ হিসেবে উল্লেখ করে বলেছেন, দেশে দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা নৈরাজ্য ও দাঙ্গা-হাঙ্গামা বাধানোই হল মার্কিন পরিকল্পনা।

তিনি আজ (রোববার) নবী-নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা.আ)’র জন্ম-বার্ষিকীর এক সমাবেশে এই মন্তব্য করেছেন। মহানবীর পবিত্র আহলে বাইতের মাহাত্ম্য বর্ণনাকারী ও এ সংক্রান্ত কবি এবং বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্তরের হাজার হাজার জনগণের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শত্রুরা সমাজে আতঙ্ক, মতভেদ ও হতাশা সৃষ্টির চেষ্টা করছে,আর শয়তানের অনুসারীদের বৈশিষ্ট্যই হল অতিরঞ্জন ও মিথ্যাচার এবং তা মোকাবেলার পথ হল সুস্পষ্ট বা বোধগম্য করার জিহাদ, সত্য তুলে ধরা ও গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপন।

ইরানের সর্বোচ্চ নেতা হামাস ও হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্যগুলোর কোনো একটি ইসরাইলি চক্রান্তও সফল না হওয়ার কথা তুলে ধরে বলেছেন, এ অঞ্চলের আত্ম-মর্যাদাসম্পন্ন জাতিগুলো মহান আল্লাহর অনুগ্রহে অভিশপ্ত-ঘৃণ্য ইসরাইলি শাসকগোষ্ঠীকে নির্মূল করবে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ অবস্থাকে আগের চেয়ে উন্নত করবে।

ইরানের সর্বোচ্চ নেতা সিরিয়া ইস্যুসহ আঞ্চলিক বিষয়ে কয়েকটি বক্তব্য তুলে ধরতে গিয়ে বলেন, দাঙ্গাবাজ একটি গোষ্ঠী কয়েকটি বিদেশী সরকারের মদদে তাদের নীল-নক্সা ও পরিকল্পনার আলোকে সিরিয়ার অভ্যন্তরীণ দুর্বলতার অপব্যবহার করতে সক্ষম হয়েছে এবং দেশটিকে নৈরাজ্যের দিকে টেনে নিয়েছে।

আধিপত্যকামী শক্তির সঙ্গে আপোসকামী ব্যক্তি-ভিত্তিক স্বৈরতান্ত্রিক সরকার চাপিয়ে দেয়ার ও তা সম্ভব না হলে দেশগুলোতে দাঙ্গা-হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টির দ্বিমুখী মার্কিন চক্রান্তের কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, সিরিয়াকে নিয়ে তাদের চক্রান্তে সেখানে দাঙ্গা-হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এখন মার্কিন সরকার, ইহুদিবাদী ইসরাইল ও তার সহযোগী মহলগুলো বিজয়ের অনুভূতি নিয়ে শয়তানের সহযোগীদের মতই অতিরঞ্জন ও কল্পনা-বিলাসের শিকার হয়েছে।

ইরানে যারাই দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করবে তাদের মদদ দিব বলে একজন মার্কিন কর্মকর্তা সম্প্রতি যে বক্তব্য রেখেছেন তাকে শত্রুদের বাগাড়ম্বর বা অতিরঞ্জনের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, আহাম্মকগুলো কাবাবের গন্ধ স্বপ্নে দেখছে কিন্তু ইরানি জাতি মার্কিন সরকারের অনুচরবৃত্তি মেনে নেয়া যে কোনো ব্যক্তিকে পদদলন করবে।

আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইহুদিবাদীরা বিজয়ী হওয়ার ভাব দেখাচ্ছে এবং যুদ্ধংদেহী বাগাড়ম্বর ও অতিরঞ্জনে মশগুল হয়েছে; কিন্তু হতভাগার দল তোমরা কোথায় বিজয়ী হয়েছ? চল্লিশ হাজার নারী ও শিশুকে বোমা মেরে হত্যা করেও যুদ্ধের শুরুতে ঘোষিত লক্ষ্যগুলোর কোনো একটি লক্ষ্যও কি অর্জন করতে কি পেরেছ? হামাসকে কি নির্মূল করতে ও গাজা থেকে তোমাদের বন্দিদের কি মুক্ত করতে পেরেছ? সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মত মহান নেতাকে শহীদ করা সত্ত্বেও তোমরা কি লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস করতে পেরেছ?

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা পশ্চিম এশিয়ার প্রতিরোধ অক্ষের অংশ হিজবুল্লাহ, হামাস ও জিহাদে ইসলামীকে জীবন্ত ও বিকাশমান হিসেবে উল্লেখ করে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর উদ্দেশে বলেন: অতএব তোমরা জয়ী নও বরং তোমরা পরাজিত।

তিনি সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদীদের এগিয়ে ও এর কিছু অঞ্চল দখল করার কারণ হিসেবে কোনো বাধা না থাকা ও এমনকি একজন সেনার পক্ষ থেকেও বাধা না থাকার কথা উল্লেখ করে বলেছেন, বাধাহীন এই তৎপরতা বিজয় নয়, অবশ্য নিঃসন্দেহে সিরিয়ার সাহসী ও আত্মমর্যাদাসম্পন্ন যুবকরা তোমাদেরকে অবশ্যই সেখান থেকে বিতাড়িত করবে।

ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী ইরানের বিরুদ্ধে প্রচার-যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেন, প্রচারণার অংশ হিসেবে বলা হচ্ছে যে ইরান এ অঞ্চলে তার প্রক্সি সেনাদের হারিয়েছে। তিনি বলেন, ইসলামী ইরানের কোনো প্রক্সি সেনা নেই; ইয়েমেন, হিজবুল্লাহ, হামাস ও জিহাদে ইসলামী যুদ্ধ করছে ঈমানের অধিকারী বলেই এবং বিশ্বাস ও ঈমানের শক্তি নিয়েই তারা প্রতিরোধের ময়দানে এসেছে, আমাদের পক্ষ হয়ে নয়।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, কোনো একদিন ইসলামী ইরান যদি পদক্ষেপ নিতে চায় তাহলে তার প্রক্সি সেনার কোনো দরকার নেই। তিনি এ প্রসঙ্গে বলেন, ইয়েমেন, ইরাক, লেবানন ও ফিলিস্তিনের মু’মিন ও আত্মমর্যাদাসম্পন্ন পুরুষরা ইসরাইলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে ও নোংরা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে এবং ইনশাল্লাহ খুব নিকট ভবিষ্যতে সিরিয়ার মু’মিনরাও এ লড়াইয়ে যোগ দিবে, আর তারা মহান আল্লাহর ইচ্ছায় এই শাসকগোষ্ঠীকে এ অঞ্চল থেকে নির্মূল করবে।

ইরানের সর্বোচ্চ নেতা ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামে অসাধারণ সাফল্যের অধিকারী লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গড়ে ওঠা ও শক্তিশালী হয়ে ওঠার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ১৯৮০’র দশকে হুমকি, নিরাপত্তাহীনতা আর গৃহযুদ্ধ ও দাঙ্গা-হাঙ্গামার মধ্য থেকেই উঠে এসেছে আত্মমর্যাদাসম্পন্ন ও ইস্পাত-কঠিন মনোবলের অধিকারী লেবাননের হিজবুল্লাহ; আর এর শীর্ষ-নেতা সাইয়্যেদ আব্বাস মুসাভির মত ব্যক্তিদের শাহাদাতও হিজবুল্লাহকে দুর্বল তো করেইনি বরং আরও শক্তিশালী করেছে এবং প্রতিরোধ অক্ষের আগামী দিনগুলোও হবে এমনই।

তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন, সিরিয়ায়ও এমন আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ও শক্তিশালী দলের উত্থান ঘটবে, কারণ সিরিয়ার যুবকদের জন্য হারানোর আর কিছুই নেই; তাদের স্কুল, বিশ্ববিদ্যালয়গুলো, ঘরবাড়ি ও রাস্তাঘাট অনিরাপদ, তাই দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে নিরাপত্তাহীনতার পরিকল্পনাকারী ও এসবের বাস্তবায়নকারীদের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে এবং তাদের ওপর বিজয়ী হতে হবে।

তিনি তাঁর ভাষণের প্রথম দিকে হযরত ফাতিমা জাহরার ব্যক্তিত্ব তুলে ধরে বলেছেন, হযরত ফাতিমার পুরো জীবন, বিশেষ করে মহানবীর (সা) ওফাতের পর তাঁর সংক্ষিপ্ত জীবন কেটে গেছে সত্য সুস্পষ্ট করার ও ইসলামের ভিত্তিগুলোকে জোরালো করার বিরামহীন প্রচেষ্টায়; আর এই সর্বোচ্চ পর্যায়ের আদর্শের কাছেও যেতে আমরা সক্ষম না হলেও আমাদের উচিত সব সময় সেই দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া।

সূত্রঃ পার্সটুডে

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪২

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪২

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪২

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪২