শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

শেখ হাসিনার মতো ভাষণ দেওয়ার সময় পাননি স্বৈরশাসক আসাদ

রাজধানী দামেস্ক বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর নিয়ন্ত্রণে যেতে শুরু করেছে। এর মধ্যেই খবর আসে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন। ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে যে সিরিয়ার জনগণ এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতি বুঝে ওঠার আগেই পরিস্থিতি বদলে গেছে। এএফপির সঙ্গে কথা বলেছেন আসাদ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা, যারা বাশারের শাসনের […]

নিউজ ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮

রাজধানী দামেস্ক বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর নিয়ন্ত্রণে যেতে শুরু করেছে। এর মধ্যেই খবর আসে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন। ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে যে সিরিয়ার জনগণ এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতি বুঝে ওঠার আগেই পরিস্থিতি বদলে গেছে। এএফপির সঙ্গে কথা বলেছেন আসাদ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা, যারা বাশারের শাসনের শেষ মুহূর্তের ঘটনাগুলো তুলে ধরেছেন।

তাদের মতে, বাশার আল-আসাদের দেশ ছাড়ার সিদ্ধান্ত খুব গোপন ছিল। পালানোর আগের রাতে তিনি উপদেষ্টা বুসাইনা শাবানকে একটি ভাষণ প্রস্তুত করতে বলেন, যা শেষ পর্যন্ত প্রচারিত হয়নি। পরে তিনি দামেস্ক বিমানবন্দর থেকে রাশিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে যান এবং সেখান থেকে মস্কোতে পাড়ি জমান।

এক সাবেক সহকারী জানান, বাশার তাঁর ঘনিষ্ঠ সহযোগীদেরও কিছু জানায়নি। রাশিয়ার ঘাঁটি থেকে মস্কোতে পাঠানো একটি বিমানে তিনি দেশ ছাড়েন।

অন্যদিকে, সিরীয় সেনাবাহিনীর চতুর্থ ব্রিগেডের নেতৃত্বে থাকা বাশারের ভাই মাহের দামেস্ক রক্ষায় সৈন্যদের সঙ্গে অবস্থান করছিলেন। বাশারের পালানোর খবর পেয়ে তিনি একটি হেলিকপ্টারে বাগদাদে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

প্রাসাদের এক কর্মকর্তার বর্ণনায়, শনিবার সকালে বাশারের একটি ভাষণ দেওয়ার কথা ছিল। সব প্রস্তুতি নেওয়া হলেও পরে জানা যায়, ভাষণটি বাতিল করা হয়েছে। এরই মধ্যে সিরীয় সেনাবাহিনী তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ধ্বংস করতে শুরু করে, যা শীর্ষ কর্মকর্তাদের অনেকেরই জানা ছিল না।

আসাদের ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শনিবার রাত ৯টার দিকে বুসাইনা শাবানকে প্রেসিডেন্ট ফোন করে একটি ভাষণ প্রস্তুত করতে বলেন এবং এটি রাজনৈতিক কমিটির সামনে উপস্থাপন করতে বলেন। রোববার সকালে বৈঠক করবেন বলেও জানান। রাত ১০টায় তিনি প্রেসিডেন্টকে আবার ফোন করেন, কিন্তু প্রেসিডেন্ট আর ফোন ধরেননি।

সে সন্ধ্যায় আসাদের মিডিয়া পরিচালক কামেল সাকর সাংবাদিকদের বলেছিলেন, প্রেসিডেন্ট শিগগিরই একটি বিবৃতি দেবেন। কিন্তু এরপর সাকরও আর ফোন ধরেননি। স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-রাহমুনকেও ফোনে পাওয়া যাচ্ছিল না।

প্রাসাদের এক কর্মকর্তা বলেন, তিনি রোববার রাত আড়াইটা পর্যন্ত তাঁর অফিসে ছিলেন। এর চার ঘণ্টার মধ্যে, বিদ্রোহীরা ঘোষণা করে যে আসাদ পালিয়ে গেছেন।

সে সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমরা যেকোনো মুহূর্তে আসাদের পক্ষ থেকে একটি বিবৃতি বা বার্তা পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমরা কখনোই এমন একটি পরিস্থিতি কল্পনা করতে পারিনি। আমরা এমনকি জানতাম না প্রেসিডেন্ট এখনো প্রাসাদে আছেন কি না।’

তিনি আরও বলেন, শনিবার রাত প্রায় ১২টার দিকে, প্রাসাদের কর্মকর্তাদের বলা হয়, প্রেসিডেন্টের সকালে একজন ক্যামেরাম্যান প্রয়োজন। পরে বুঝতে পারলাম, এটি বলা হয়েছিল আমাদের আশ্বস্ত করার জন্য যে তিনি এখনো সেখানে আছেন। কিন্তু রাত ২টার কিছু আগে, একজন গোয়েন্দা কর্মকর্তা ফোন করে জানান, সব সরকারি কর্মকর্তা এবং বাহিনী তাঁদের অফিস ও অবস্থান ছেড়ে চলে গেছেন।

প্রাসাদের ওই কর্মকর্তা বলেন, ‘আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। অফিসে তখন শুধুই আমরা দুজন ছিলাম। প্রাসাদ প্রায় ফাঁকা ছিল। আমরা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।’

তিনি বলেন, ‘পরে ভোর আড়াইটার দিকে আমিও প্রাসাদ ছেড়ে যাই। সেখান শহরের কেন্দ্রস্থলে উমাইয়া স্কয়ারে পৌঁছে আমি হাজার হাজার সৈন্যকে দেখতে পাই। অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যানবাহন খুঁজছিল। তাদের কাছে জানলাম, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পালানোর নির্দেশ দিয়েছেন। এটি একটি ভয়ংকর দৃশ্য ছিল। গাড়িতে করে, হেঁটে দামেস্ক ছাড়ছিল মানুষ।’

প্রাসাদের ওই কর্মকর্তা বলেন, ‘সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম, সবকিছু শেষ হয়ে গেছে। দামেস্কের পতন হয়েছে।’

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪
বিষয়ঃ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪