ইরানের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও এ বিষয়ে কোনো বৈঠক নির্ধারিত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ এখনো ‘সম্পূর্ণভাবে বলবৎ ও কার্যকর’ রয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ‘উন্মুক্ত ও সচল’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে থাকা মাইনগুলো হয় সরিয়ে ফেলা হয়েছে, নয়তো বিস্ফোরিত হয়েছে।
তার সর্বশেষ বক্তব্যকে আগের অবস্থানের তুলনায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর একদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্তরাষ্ট্রের পেছনের চ্যানেলে আলোচনা চলছে। তবে তেহরান ওই দাবি সরাসরি নাকচ করে দেয়।
সূত্র: আল-জাজিরা
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?