বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। দেশটির সরকার বলেছে, প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত এবং আইন অনুযায়ীই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রত্যর্পণের প্রতিটি বিষয় আইনি প্রক্রিয়া অনুসারেই পরিচালিত হবে।
ব্রিফিংয়ে রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গও ওঠে। সেখানে তিনি দাবি করেছিলেন, তিনি ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
এদিকে মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশে ভারতের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেওয়া এসব প্রকল্পের কাজ স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?