শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

পাকিস্তানের সেরা যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, সরবরাহের আগেই পাইলটদের প্রশিক্ষণের উদ্যোগ ইসলামাবাদের

বাংলাদেশের যুদ্ধবিমান বহরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমান কেনার বিষয়ে ঢাকা আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণভিত্তিক বিভিন্ন প্রতিবেদনে।

নিউজ ডেস্ক

১৭ মে ২০২৬, ০৭:৪৬

দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা। পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি উঠেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণভিত্তিক বিভিন্ন প্রতিবেদনে। আর এই আলোচনা এখন শুধু সামরিক চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং আঞ্চলিক ভূরাজনীতিতেও নতুন হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে।

ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসেই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তান তাদের অন্যতম আধুনিক ও বহুমুখী যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ বাংলাদেশকে সরবরাহে সম্মত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, পাকিস্তান বিমানবাহিনী ইতোমধ্যে বাংলাদেশকে এই যুদ্ধবিমানের ফ্লাইট সিমুলেটর সরবরাহ করেছে। সাধারণত যুদ্ধবিমান হস্তান্তরের অনেক আগেই পাইলট ও প্রযুক্তিগত কর্মীদের প্রশিক্ষণের জন্য সিমুলেটর পাঠানো হয়। অর্থাৎ সামরিক বিশ্লেষকদের মতে, এটি কেবল ‘প্রাথমিক আলোচনা’ নয়, বরং সম্ভাব্য চুক্তির বাস্তব প্রস্তুতির বড় ইঙ্গিত।

সিমুলেটর হচ্ছে এমন এক ভার্চুয়াল প্রশিক্ষণ ব্যবস্থা, যেখানে বাস্তব বিমানের মতো পরিবেশ তৈরি করা হয়। এতে ঝুঁকি ছাড়াই পাইলটরা যুদ্ধ পরিস্থিতি, টার্গেট লক, আকাশযুদ্ধ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং জরুরি অবস্থা মোকাবিলার অনুশীলন করতে পারেন। আধুনিক বিমানবাহিনীতে যুদ্ধবিমান পরিচালনার আগে সিমুলেটর প্রশিক্ষণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ হচ্ছে চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এতে রয়েছে অত্যাধুনিক AESA রাডার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, উন্নত এভিওনিক্স ও নেটওয়ার্ক-কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা। পাকিস্তান গত বছর অপারেশন সিঁদুরে এই বিমান ব্যবহার করেছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঢাকায় আয়োজিত একটি ঘরোয়া সামরিক প্রদর্শনীতেও বিমানটির সক্ষমতা তুলে ধরা হয় এবং দেখানো হয় কিভাবে এটি ভারতের রাফালের মতো যুদ্ধবিমানের মোকাবিলা করতে পারে।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পেতে শুরু করে। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সবচেয়ে দ্রুত অগ্রগতি হয়েছে সামরিক সহযোগিতায়। দুই দেশের সেনা ও বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পারস্পরিক সফর, যৌথ মহড়া এবং প্রতিরক্ষা সংলাপ সেই ইঙ্গিতই দিচ্ছে।

অপারেশন সিঁদুরের পর বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনীর মধ্যে অফিসার পর্যায়ে ধারাবাহিক আলোচনা শুরু হয়। এরপরই যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহের বিষয়টি সামনে আসে। কারণ এ ধরনের যুদ্ধবিমান সরবরাহ প্রক্রিয়ায় সাধারণত কয়েক বছর সময় লাগে। তাই বিমান হাতে পাওয়ার আগেই বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ভারতীয় কৌশলগত মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারতের সামরিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, বাংলাদেশ এত দ্রুত পাকিস্তানি যুদ্ধবিমান পরিচালনায় দক্ষ পাইলট তৈরি করতে চাইছে কেন—এই প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের আশঙ্কা, আঞ্চলিক সামরিক ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

অন্যদিকে ভারতও পাল্টা প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বাংলাদেশ সীমান্তসংলগ্ন কয়েকটি পুরোনো বিমানঘাঁটি ও পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরায় সক্রিয় করা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে যাতে দ্রুত যুদ্ধবিমান মোতায়েন করা যায়, সেই লক্ষ্যেই এসব ঘাঁটি আধুনিকায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

সামরিক বিশেষজ্ঞদের ভাষায়, পাকিস্তানের পাঠানো সিমুলেটরকে শুধুমাত্র ‘প্রযুক্তিগত সহায়তা’ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কের নতুন অধ্যায়ের বড় সংকেত। এখন প্রশ্ন একটাই—ঢাকা কি কেবল যুদ্ধবিমান কিনছে, নাকি দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণেও বড় ধরনের অবস্থান পরিবর্তনের পথে হাঁটছে?

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪